ঢাকা ১১:৩২ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

শ্রাবন্তীর ছেলের বউ হতে প্রস্তুত লাস্যময়ী দামিনী, বুঝিয়ে দিলেন জন্মদিনে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫০:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
  • ২১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ টলিউডের প্রথম সারির অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন ঘিরে চর্চার শেষ নেই। নায়িকার একমাত্র ছেলের নাম অভিম চট্টোপাধ্যায়। অভিনেত্রীর জন্মদিনের ঠিক একদিন পরেই ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায়ের জন্মদিন। ছেলের সঙ্গে ছবি দিয়ে তাকে বিশেষ দিনের শুভেচ্ছা জানিয়েছেন শ্রাবন্তী। সঙ্গে লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার পৃথিবী।’

শ্রাবন্তীর এই পোস্টে ঝিনুককে (অভিমের ডাক নাম) ভালবাসা জানিয়েছেন নুসরত জাহান, শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং পার্নো মিত্ররাও। শুধু টলিউডের নায়িকারাই নন, অভিমের প্রেমিকা দামিনী ঘোষও ঘটা করে শুভেচ্ছা জানিয়েছেন তাকে। প্রেমিকের সঙ্গে একটি ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন’। তার সঙ্গেই জুড়ে দিয়েছেন পৃথিবীর একটি ইমোজি।

শুধু শুভেচ্ছা জানিয়েই থেমে থাকেননি দামিনী। প্রেমিককে বহুমূল্য ঘড়ি উপহার দিয়েছেন উঠতি মডেল। সেই ঘড়ির ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছেন অভিম। প্রেমিকাকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘অনেক ধন্যবাদ ভালবাসা।’

দামিনীর ইনস্টাগ্রাম স্টোরিতেও নজরে পড়ে অভিমন্যুর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের একাধিক ছবি। কোথাও প্রেমিকের গালে চুমু এঁকে দিচ্ছেন তিনি, কোথাও আবার একে অপরের খুব কাছে থেকে নিজেদের ক্যামেরাবন্দি করেছেন তারা।

দীর্ঘদিন ধরেই বাঙালি মডেল দামিনী ঘোষের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছে অভিম। ধীরে ধীরে দুজনের মধ্যে গাঢ় হয়েছে প্রেমের সম্পর্ক। কিছুদিন আগেই নিজেদের প্রেমের কথা প্রকাশ্যে এনেছে অভিম।

খুব অল্প বয়সে বিয়ে করেছেন শ্রাবন্তী। মা-ও হয়েছেন অনেক অল্প বয়সে। শ্রাবন্তী ও তাঁর প্রথম স্বামী পরিচালক রাজীব বিশ্বাসের একমাত্র সন্তান অভিমন্যু। ছেলের সঙ্গে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নায়িকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শ্রাবন্তীর ছেলের বউ হতে প্রস্তুত লাস্যময়ী দামিনী, বুঝিয়ে দিলেন জন্মদিনে

আপডেট টাইম : ১০:৫০:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১