ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

চুপসে গেছেন পরীমনি, কারাগারে যেমন কাটছে তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
  • ২৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ দুই দফায় ছয় দিনের রিমান্ড শেষে চিত্রনায়িকা পরীমনিকে এখন কাশিমপুর কারাগারে। কারাসূত্র জানায়, কারাগারে আলাদা সেলে বন্দি আছেন পরীমনি। কোনো অস্বাভাবিক আচরণ করছেন না তিনি। দিনের অধিকাংশ সময় তাকে বেশ চিন্তিত মনে হয়। তিনি অনেকটা চুপসে গেছেন।

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে নতুন বন্দি হিসেবে তাকে অন্যান্যদের মতোই আলাদা রাখা হচ্ছে বলে জানা গেছে। ১৪ দিনের কোয়ারেন্টাইনে অন্যান্য বন্দিদের মতোই সকল সুযোগ-সুবিধা পাচ্ছেন পরীমনি।

জানা গেছে, পরীমণি কারাগারের কোয়ারেন্টিন সেন্টার ‘রজনীগন্ধা ভবনে’ রয়েছেন। কারাবিধি অনুসরণ করে বিভিন্ন মহলের অনেকেই তার সঙ্গে দেখা করতে কারাফটকে আসছেন। তবে করোনা সংক্রমণের কথা মাথায় রেখে সে সুযোগ দেওয়া সম্ভব নয়।

খাবার হিসেবে সাধারণ বন্দিদের যা যা দেওয়া হয়, পরীমনিকেও তা-ই দেয়া হচ্ছে। এদিকে কোয়ারেন্টিন শেষে ডিভিশন পাওয়ার সম্ভাবনা রয়েছে পরীমণির। কারাসূত্র থেকে এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে।

গত ৪ আগস্ট রাতে ঢাকার বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব। পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে মামলা করা হয়। সেই মামলায় দুই দফায় ছয় দিন রিমান্ড শেষে শুক্রবার তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হলে বিচারক ধীমান চন্দ্র মণ্ডল জামিন নামঞ্জুর করে পরীমনিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নারী বন্দিদের রাখার ব্যবস্থা না থাকায় পরীমনিকে কাশিমপুরের মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

চুপসে গেছেন পরীমনি, কারাগারে যেমন কাটছে তার

আপডেট টাইম : ১০:৪৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১