ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

তৃতীয় বিয়ে করলেন সালমান শাহের স্ত্রী সামিরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
  • ২২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহের স্ত্রী সামিরা হক ফের বিয়ে করেছেন।  এ নিয়ে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন তিনি।  ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের মৃত্যুর পর স্ত্রী সামিরা বিয়ে করেছিলেন মোশতাক ওয়াইজকে।  যিনি ছিলেন সালমানেরই বন্ধু।

চলতি বছরের ২১ জুন দ্বিতীয় সংসারের ইতি টেনে সামিরা ১৫ জুলাই সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষকের সঙ্গে ঘর বেঁধেছেন।  তার তৃতীয় স্বামীর নাম ইশতিয়াক আহমেদ।

সামিরা হকের সাবেক স্বামী মোশতাক ওয়াইজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২১ মার্চ ডিভোর্স নোটিশ পান তিনি।  দু’জনের সম্মতিতেই এটি কার্যকর হয়েছে ২১ জুন।

এদিকে নতুন সংসার প্রসঙ্গে সামিরা বলেন, নতুন জীবন শুরু করেছি।  আমার সন্তানরা এই সিদ্ধান্তের সঙ্গে জড়িত ছিল।

১৯৯২ সালের ১২ আগস্ট সালমান শাহের সঙ্গে বিয়ে হয় সামিরার।  পরে নায়কের মৃত্যুর পর সামিরা সালমানেরই বন্ধু মোশতাক ওয়াইজকে বিয়ে করেন।  সেই সংসারে সামিরার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

তৃতীয় বিয়ে করলেন সালমান শাহের স্ত্রী সামিরা

আপডেট টাইম : ০৯:৫৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১