ঢাকা ১১:২৯ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

১৪ দিন কোয়ারেন্টিনে থাকবে পরীমনি, পরে সাধারণ বন্দিদের সঙ্গে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১
  • ১৯৪ বার

হাওর বার্তা ডেস্কঃ মাদক মামলায় গ্রেফতার নায়িকা পরীমনিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে প্রিজন ভ্যানে করে তাকে কারাগারে নেয়া হয়। কারাগারে কোয়ারেন্টাইন সেন্টারে তাকে ১৪দিন রাখা হবে বলে জানা গিয়েছে।

কারা সূত্র জানায়, পরীমনিকে কারাগারের কোয়ারেন্টাইন সেন্টারের রজনীগন্ধা ভবনে রাখা হয়েছে।  এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। যেহেতু তিনি এখনো ডিভিশন পাননি তাই তাকে কোয়ারেন্টাইন শেষে সাধারণ বন্দিদের সঙ্গে রাখা হবে।

বিকেল ৪টা ১২ মিনিটে তাকে নিয়ে পুলিশের প্রিজন ভ্যান কাশিমপুর কারাগারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। সন্ধ্যা ৭টার দিকে কারাগারে পৌঁছায় পরীমনির প্রিজন ভ্যান। এ সময় উৎসুক জনতা কারাফটকে জড়ো হন।  তবে প্রিজন ভ্যানটি পুলিশের কড়া পাহারায় কারা কমপ্লেক্সের ভেতরে চলে যায়।

শুক্রবার (১৩ আগস্ট) ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডলের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।এদিন দ্বিতীয় দফার রিমান্ড শেষে পরীমনি ও তার সহযোগী দীপুকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা। এ সময় আসামিপক্ষে তাদের আইনজীবী মুজিবর রহমান জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৪ দিন কোয়ারেন্টিনে থাকবে পরীমনি, পরে সাধারণ বন্দিদের সঙ্গে

আপডেট টাইম : ১০:১৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১