ঢাকা ১১:২৯ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

তৃতীয় স্বামী রোশানের কাছেই ফিরে যাচ্ছেন শ্রাবন্তী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১
  • ২৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ একের পর এক বিয়ে, বিচ্ছেদ। তৃতীয় স্বামীর সঙ্গেও বনিবনা না হওয়ায় দীর্ঘদিন ধরেই আলাদা থাকছেন। এরই মাঝে এক ব্যবসায়ীর সঙ্গেও তার প্রেমের খবর টালিউডের বাতাস ভারী করে। সম্প্রতি গুঞ্জন উঠেছে, ব্যবসায়ী অভিরূপের সঙ্গেও তার ব্রেকআপ হয়ে গেছে। ফলে তৃতীয় স্বামী রোশানের কাছেই ফিরে যাচ্ছেন শ্রাবন্তী।

শুক্রবার (১৩ আগস্ট) রোশান এবং শ্রাবন্তী দুজনেরই জন্মদিন। বিয়ের পর নায়িকা বলেছিলেন, রোশান আর তিনি একে-অপরের জন্য পারফেক্ট বিধায় তাদের জন্মদিনও এক। এটা সৃষ্টিকর্তার ইশারা বলেও দাবি করেছিলেন তিনি।

এদিকে জন্মদিন উপলক্ষে সুইজারল্যান্ডের দামি ব্র্যান্ডের একটি ঘড়ি উপহার পেয়েছেন রোশান। সেই ঘড়ির ছবি শেয়ার করলেও উপহারটি কে দিয়েছেন, তা প্রকাশ করেননি। অনেকেই ধারণা করছেন, শ্রাবন্তী এই ঘড়িটি পাঠিয়েছেন। অভিরূপের সঙ্গে সম্পর্ক না টেকায় পুনরায় রোশানের কাছেই ফিরে যাচ্ছেন তিনি।

কেননা শ্রাবন্তী ও রোশানের বিচ্ছেদ এখনো সম্পন্ন হয়নি। শ্রাবন্তীকে নিয়েই সংসার করতে চান রোশান। আর তাই মামলা দায়ের করেছেন তিনি। সেই মামলা এখনো চলমান রয়েছে।

প্রসঙ্গত, গত বছরের জন্মদিনের আগেও বিবাদে জড়িয়েছিলেন এই দম্পতি। তবে জন্মদিনে ঠিকই তারা এক হয়ে কেক কেটেছিলেন। তাহলে কি এবারের জন্মদিনেও রোশানের কাছে ফিরে যাবেন শ্রাবন্তী?

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তৃতীয় স্বামী রোশানের কাছেই ফিরে যাচ্ছেন শ্রাবন্তী

আপডেট টাইম : ০৬:২৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১