ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

সবাইকে ছাড়িয়ে শীর্ষে ভারতের ‘জাতীয় ক্রাশ’ রাশমিকা!

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১
  • ২২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের ‘জাতীয় ক্রাশ’খ্যাত দক্ষিণের অভিনেত্রী রাশমিকা মান্দানার তারকাখ্যাতি দিন দিন বাড়ছেই। তামিল-তেলেগু কাঁপিয়ে তিনি নাম লিখিয়েছেন বলিউডেও।

দিন দিন তার ভক্ত-অনুরাগীর সংখ্যাও বাড়ছে হু হু করে। এবার দক্ষিণের সব নায়িকাকে ছাড়িয়ে শীর্ষস্থান দখল করেছেন এ মিষ্টি হাসির নায়িকা।

অবশ্য পারিশ্রমিক বা সিনেমাখ্যাতি দিয়ে নয়; ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যায় এগিয়ে গেছেন এ তারকা। পূজা হেগড়ে, রাকুল প্রিত সিং ও কিয়ারা আদভানির মতো তারকাদের পেছনে ফেলেছেন সোশ্যাল মিডিয়ার দৌড়ে।

সম্প্রতি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ২০ মিলিয়ন ফলোয়ারের মাইলফলক স্পর্শ করেছে। তার আগে এত বেশি ফলোয়ার অন্য কোনো সাউথ ইন্ডিয়ান অভিনেত্রী অর্জন করতে পারেননি।

এমন অর্জনে উচ্ছ্বসিত রাশমিকা। নিজের এই অর্জনটি ভক্তদের সঙ্গেও শেয়ার করেছেন।

নিজের আবেদনময়ী ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘২০ মিলিয়ন মনে হচ্ছে! আই লাভ ইউ!’ তার এই পোস্টে ভক্তদের পাশাপাশি বহু তারকাও শুভেচ্ছা জানিয়েছেন।

প্রসঙ্গত খুব কম সময়ে জনপ্রিয়তা পেয়েছেন কর্নাটকে জন্ম নেওয়া দক্ষিণী সিনেমার অভিনেত্রী রাশমিকা মান্দানা।

মডেলিং দিয়ে শুরু করা রাশমিকা এখন দক্ষিণের অন্যতম সেরা অভিনেত্রী। ছোট্ট ফিল্মি ক্যারিয়ারে এখন পর্যন্ত ১২টি ছবি মুক্তি পেয়েছে রাশমিকার। ২০১৬ সালে রুপালি পর্দায় প্রথম অভিষেক ঘটে এ মিষ্টি হাসির তরুণীর। কন্নড় ছবি ‘কিরিক পার্টি’র মধ্য দিয়ে তার ফিল্মি ক্যারিয়ার শুরু। তবে সম্প্রতি ‘সুলতান’ ছবির মাধ্যমে তামিল ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটে।

বলিউডেও পা রাখতে চলেছেন রাশমিকা। সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে ‘মিশন মজনু’ সিনেমায় দেখা যাবে তাকে। ‘গুডবাই’ নামে আরও একটি বলিউড সিনেমায় যুক্ত হয়েছেন রাশমিকা। যেখানে তিনি বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয়ের সুযোগ পাচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

সবাইকে ছাড়িয়ে শীর্ষে ভারতের ‘জাতীয় ক্রাশ’ রাশমিকা!

আপডেট টাইম : ০৩:০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১