ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

নায়িকা একার জামিন নামঞ্জুর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৩:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১
  • ২২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ গৃহকর্মী নির্যাতনের মামলায় ঢাকাই সিনেমার নায়িকা সিমন হাসান একার জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এ আদেশ দেন।

এদিন আসামি পক্ষের আইনজীবী হুমায়ুন কবীর নায়িকার পক্ষে জামিন চেয়ে শুনানি করেন।  শুনানি শেষে বিচারক তা নামঞ্জুরের আদেশ দেন।

গত ১০ আগস্ট একার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের মামলায় তার জামিন মঞ্জুরের আদেশ দিয়েছিলেন আদালত।

এর আগে গত ১ আগস্ট বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নায়িকা একার জামিন ও রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।

গত ৩১ জুলাই গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে নায়িকা সিমন হাসান একাকে (৪২) আটক করে পুলিশ।

জানা যায়, একা তার গৃহকর্মীকে নির্যাতন করেছেন বলে ৯৯৯-এ অভিযোগ করা হয়।  ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ তাকে বাসা থেকে হাতিরঝিল থানায় নিয়ে যায়।  সেখানে বেশকিছু সময় জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে পুলিশ।

অভিযানের সময় একার বাসা থেকে ৫ পিস ইয়াবা টেবলেট, ৫০ গ্রাম গাঁজা, প্লাস্টিকের বোতলের মদ পাওয়া গেছে। উদ্ধার মাদক প্রসঙ্গে গ্রেফতার আসামি জিজ্ঞাসাবাদে জানায়, বিক্রয়ের উদ্দেশ্যে নেশাজাতীয় মাদক ইয়াবা গাঁজা মদ নিয়ে হেফাজতে রাখেন তিনি।  এ ঘটনায় হাতিরঝিল থানায় পৃথক দুইটি মামলা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

নায়িকা একার জামিন নামঞ্জুর

আপডেট টাইম : ১১:৪৩:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১