ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

সব পুরুষ এক নয়, কেউ কেউ রাণীও করে রাখে: শ্রাবন্তী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
  • ২৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নিজের ক্যারিয়ারজুড়েই প্রেম, বিয়ে ও ডিভোর্স; এসব নিয়েই যেনো বেশি আলোচনায় থাকেন। সমালোচনাও কম হয়না তাকে নিয়ে। কখনো কখনো তা মাত্রা ছাড়িয়ে যায়। তবে ধৈর্য্য হারান না শ্রাবন্তী। তিনি চলেন নিজের মতো করে।

রোশন সিংয়ের সঙ্গে সম্পর্কের আপটেড কি? স্বামীর কাছে ফিরছেন নাকি ফিরছেন না? বিবাহ বিচ্ছেদই করবেন ঠিক করেছেন? শ্রাবন্তীকে নিয়ে নিন্দুকেরা এসব প্রশ্নের উত্তর খুঁজে খুঁজে পাগল। কিন্তু অভিনেত্রী শ্রাবন্তীর মুখে এসব নিয়ে টু শব্দটি নেই।

শ্রাবন্তী সোশ্যাল মিডিয়ার হাত ধরে আকার ইঙ্গিতে নানা কথা বলে চলেন। পুরনো প্রেম, প্রেমিক, স্বামী, সম্পর্ক নিয়ে অদ্ভুত সব কাব্য লিখে চলেন। মাঝে মধ্যে তো দার্শনিকও হয়ে ওঠেন তিনি। আর শ্রাবন্তী এসব করলেই, নেটিজেনরা নড়েচড়ে বসেন। তারপর চলে ট্রল। তবুও থামেন না শ্রাবন্তী! পোস্ট করেই চলেছেন।

কয়েকদিন আগেই শ্রাবন্তীর নামে রটে গেল, চতুর্থ প্রেমিক অভিরূপকেও নাকি বিদায় দিয়েছেন নায়িকা। শোনা যাচ্ছে, তার সঙ্গেও নাকি প্রেমকাল ভালো যাচ্ছে না। আর ঠিক এই সময়ই এক লেখা পোস্ট করলেন শ্রাবন্তী যা নতুন করে আলোচনায় এসে গেল। শ্রাবন্তী তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা গেছে একটি ছেলে তার প্রেমিকাকে জুতো পরতে সাহায্য করছে। ছবির ক্যাপশনে লেখা, ‘সব পুরুষ একরকম নয়। কেউ কেউ এমনও রয়েছে যারা আপনাকে রানি বানিয়ে রাখবে!’ শ্রাবন্তীর এরকম স্টোরি দেখে টলিপাড়ায় নতুন গুঞ্জন। আবার কার রানী হতে চাইছেন শ্রাবন্তী?

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

সব পুরুষ এক নয়, কেউ কেউ রাণীও করে রাখে: শ্রাবন্তী

আপডেট টাইম : ০৫:৩১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১