ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

পুরুষদের সম্পর্কে যা বললেন শ্রাবন্তী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১
  • ২৫৮ বার

হাওর বার্তা ডেস্কঃ টালিউডের আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। দক্ষ অভিনয়ের মাধ্যমে ভক্তদের মন জয় করলেও, তিনি সবসময় চর্চায় থাকেন তার একাধিক বিয়ের কারণে। ইতোমধ্যেই তিনি তিনটি বিয়ে সেরে ফেলেছেন। এখন তিনি রয়েছেন চার নাম্বর সম্পর্কে। যদিও তার চার নাম্বার সম্পর্কটিও ভাঙনের পথে।
শ্রাবন্তীর রয়েছে পুরুষদের প্রতি অগাধ ধারণা। আর পুরুষদের প্রতি অগাধ ধারণা থাকার ফলেই এ বিষয়ে নারীদের একটি বার্তা দিয়েছেন তিনি।

শ্রাবন্তী বলেছেন, ‘প্রিয় মেয়েরা, সব পুরুষই কষ্ট দেয় না, কাঁদায় না, পৃথিবীতে অনেক পুরুষ আছে, যে তোমাকে রাণীর মতো করে রাখবে।’

ইনস্টাগ্রাম স্টোরিতে এই কথাটি লিখেছেন শ্রাবন্তী। এর সঙ্গে রয়েছে একটি ছবি, যেখানে দেখা যাচ্ছে এক তরুণীর পায়ে জুতা পরিয়ে দিচ্ছেন এক তরুণ। সম্পর্কে তারা হয়ত প্রেমিক-প্রেমিকা কিংবা স্বামী-স্ত্রী।

এদিকে শ্রাবন্তী সর্বশেষ সংসার করেছেন রোশান সিংয়ের সঙ্গে। ২০১৯ সালে বিয়ের পর গত বছরের শেষ দিকেই তারা আলাদা হয়ে যান। এরপর থেকে অবশ্য রোশান চেষ্টা করছেন সংসারটি জোড়া লাগাতে। এমনকি আদালতেরও দ্বারস্থ হয়েছেন তিনি। কিন্তু সাড়া দিচ্ছেন না শ্রাবন্তী।

বরং শ্রাবন্তী মজেছেন নতুন সম্পর্কে। অভিরূপ নাগ চৌধুরী নামের এক ব্যবসায়ীর সঙ্গে প্রেম করছেন তিনি। কিছু দিন আগে ওই প্রেমিকের জন্মদিনে পার্টি আয়োজন করেছিলেন নিজের বাসায়। এমনকি তাকে একটি হীরার আংটিও উপহার দিয়েছিলেন শ্রাবন্তী।

ক’দিন আগে ইনস্টাগ্রামে অভিরূপকে আনফোলো করেছেন শ্রাবন্তী। এ থেকে আবার সম্পর্কটি ভেঙে যাওয়ার গুঞ্জন শুরু হয়েছে। যদিও শ্রাবন্তী বা অভিরূপ কেউই প্রেম বা বিচ্ছেদ নিয়ে মুখ খোলেননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

পুরুষদের সম্পর্কে যা বললেন শ্রাবন্তী

আপডেট টাইম : ০৫:০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১