ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

প্রিয়াঙ্কা-আলিয়া-ক্যাটরিনা একসাথে বন্ধুত্বের গল্পে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১
  • ২১০ বার

হাওর বার্তা ডেস্কঃ ফারহান আখতারের প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্টের ২০ বছর পূর্তি উপলক্ষে নতুন সিনেমার খবর ঘোষণা করলেন তিনি। সিনেমার নাম ‘জি লে জারা’। পরিচালনায় ফারহান আখতার নিজেই। কাস্টিংও তারকাখচিত। তার পরিচালিত এই ছবিতে অভিনয় করতে চলেছেন বলিউডের তিন গ্ল্যামার গার্ল প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাট।

‘দিল চাহতা হ্যায়’ ছবি দিয়ে পরিচালক হিসেবে গ্ল্যামার দুনিয়ায় নিজের সফর শুরু করেছিলেন ফারহান। ২০০১ সালে মুক্তি পেয়েছিল তিন বন্ধুর কাহিনী ‘দিল চাহতা হ্যায়’। যাতে মুখ্য ভূমিকায় ছিলেন আমির খান, সাইফ আলি খান ও অক্ষয় খান্না। আর সেই ছবির ২০ বছর পূর্তিতেই তৈরি হচ্ছে মেয়েদের বন্ধুত্বের গল্পে ছবি ‘জি লে জরা’।

সোজা কথায় আসছে রোড ট্রিপ বা বন্ধুত্বের গল্পের উপর ভিত্তি করে একেবারে টাটকা নতুন একটি ছবি। এদিন নিজেই ছবির পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে এ খবর ঘোষণা করেছেন ফারহান। ছবির পোস্টারও স্পষ্ট ‘রোড ট্রিপ’ এর আমেজে ভরপুর।

প্রযোজক, পরিচালক তথা অভিনেতা ফারহান আখতার জানিয়েছেন, ‘জি লে জারা’র শ্যুটিং শুরু হবে ২০২২ সালে। যা নিয়ে তিনি বেজায় উচ্ছ্বসিত। সিনেমার গল্প লিখেছেন ফারহান এবং জোয়া। আর এই দুই ভাইবোনের সঙ্গে যোগ দিয়েছেন পরিচালক রিমা কাগতিও।

উল্লেখ্য, বন্ধুত্বের গল্প বলায় এক্সপার্ট ভাই-বোন জুটি ফারহান এবং জোয়া। তাদের ‘দিল চাতা হ্যায়’ এবং ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ সিনেমা প্রেমীদের কাছে অলটাইম ফেভারিট হয়ে থেকে যাবে। বক্স অফিসে যেমন সাফল্য লাভ করেছিল, ঠিক তেমনই সিনেদর্শকদের মনও জিতে নিয়েছিল এই দুই ছবির বন্ধুত্বের গল্প। এবার সবকিছু ঠিক থাকলে ২০২৩ সালে মুক্তি পাবে তাদের মেগাস্টার ছবি ‘জি লে জারা’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

প্রিয়াঙ্কা-আলিয়া-ক্যাটরিনা একসাথে বন্ধুত্বের গল্পে

আপডেট টাইম : ০২:৩৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১