ঢাকা ১১:১১ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

ফেঁসে গেলেন শিল্পা শেঠিও, তার বিরুদ্ধে ২ মামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
  • ২১০ বার

হাওর বার্তা ডেস্কঃ পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার করা হয়েছে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে। এ নিয়ে দারুণ সমালোচনার মুখে পড়েছেন এ অভিনেত্রী। তাকে বেশ কয়েকবার পুলিশি জেরার মুখেও পড়তে হয়েছে।

এসব বিষয় নিয়ে শিল্পার পরিবারের নাজেহাল অবস্থা। এ পরিস্থিতিতে শিল্পা ও তার মা সুনন্দা শেঠির বিরুদ্ধে ভারতের উত্তর প্রদেশের লখনৌতে প্রতারণার অভিযোগে দুটি মামলা দায়ের করেছেন স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে শিল্পা ও তার মাকে জিজ্ঞাসাবাদের জন‌্য লখনৌ পুলিশের একটি দল মুম্বাইয়ে পৌঁছেছে।

লখনৌয়ে হজরতগঞ্জ থানায় একটি মামলা করেছেন জ্যোৎস্না চৌহান নামে এক নারী। রোহিত বীর সিং নামে এক ব্যক্তি বিভূতিখন্দ থানায় আরেকটি আর্থিক প্রতারণার অভিযোগ করেছেন। দুটি মামলা দায়ের হওয়ার পরই আরো তৎপর হয়ে উঠেছে লখনৌর পুলিশ। এরই মধ্যে ওই দুই থানা থেকেই শিল্পা ও তার মাকে নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছে একাধিক ভারতীয় গণমাধ্যম।

দেশটির এক প্রতিবেদনে জানিয়েছে, আইওসিস ওয়েলনেস সেন্টারকে ঘিরেই এসব ঘটনার সূত্রপাত। শিল্পা এ প্রতিষ্ঠানের কর্ণধার। এটি পরিচালনাও করেন তিনি। উত্তর প্রদেশে বিভিন্ন জায়গায় শরীরচর্চা কেন্দ্রের শাখাও রয়েছে।

দুই ব্যক্তির কাছ থেকে কয়েক কোটি রুপি শিল্পা শেঠির মা সুনন্দা নিয়েছেন বলে অভিযোগ। এছাড়া একাধিক জায়গায় প্রতিষ্ঠানটির শাখা খোলার নামে কোটি কোটি রুপি আত্মসাৎ করেছেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফেঁসে গেলেন শিল্পা শেঠিও, তার বিরুদ্ধে ২ মামলা

আপডেট টাইম : ১১:৩১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১