ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

সৌন্দর্যের রহস্য জানালেন মাধুরী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
  • ২১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বড় পর্দায় খুব বেশি দেখা না গেলেও বলিউড অভিনেত্রী মাধুরী দিক্ষিত এখনও ঝড় তোলেন সবার মনে। ৫৪ বছর বয়সেও তার সৌন্দর্য-ফিটনেস চমকে দেয়ার মতো। রূপ, লাবণ্য আর সৌন্দর্যে মাধুরী দিক্ষিতের তুলনা তিনি শুধু নিজেই। তার সৌন্দর্যের রহস্য কি তা নিজেই জানিয়েছেন মাধুরী। দিয়েছেন বিউটি টিপসও।

শুধুমাত্র বি-টাউনে নয় পুরো দুনিয়াকে সৌন্দর্য ও হাসির ছটায় মুগ্ধ করে রেখেছেন মাধুরী। নাচ তার খুব প্রিয়। নাচকে ফিটনেসের চাবিকাঠি করে রেখেছেন তিনি। ফিট থাকার জন্য মাধুরী নিয়মিত নাচের অনুশীলন করেন। এর ফলে তার মুখে আনন্দ ও ঔজ্জ্বল্য দেখা দেয়। তার মতে, নিয়মিত এক্সারসাইজ, যোগ ও স্বাস্থ্যকর খাবার-দাবার শুধু শরীরকেই নয়, মনকেও সুন্দর রাখে।

এক সাক্ষাৎকারে মাধুরী জানিয়েছেন, জাপানিজ খাবার তার ভীষণ প্রিয়। সুস্থ থাকার জন্য জাপানিজরা সেদ্ধ, সেঁকা, স্যটে করা খাবার বেশি খেয়ে থাকেন। তাই মাধুরীও নিজের খাদ্য তালিকায় জাপানিজ রান্নার পদ্ধতি অবলম্বন করেন। এছাড়াও নিয়মিত হার্বাল টি ও ডাবের পানি পান করেন। আবার একবারে পেট ভরে খাওয়ার পরিবর্তে পাঁচ থেকে ছয় বার হাল্কা খাবার খান।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে নিজের সুন্দর চুলের রহস্য জানান মাধুরী। চুলকে সুন্দর রাখার জন্য বাড়িতে কীভাবে তেল তৈরি করেন, সে বিষয়ে জানিয়েছেন তিনি। এর জন্য আধ কাপ নারকেল তেল, ১টি ছোট গ্রেট করা পেঁয়াজ, ১৫-২০টি কারিপাতা ও ১ চামচ মেথিদানা অল্প আঁচে ফুটিয়ে নিতে হবে। এই তেল ঠান্ডা করে ছেকে নিতে হবে। কাঁচের বোতলে ভরে দুদিনের জন্য রেখে দিতে হবে। দুদিন পর চুলে ভালো করে এই তেল লাগিয়ে ম্যাসাজ করুন। ৪০ মিনিট পর শ্যাম্পু করে নিতে হবে। সারারাতও তেল লাগিয়ে রাখা যায়।

শুধু তেলই নয়, নিজের চুলের জন্য হেয়ার মাস্কও বাড়িতেই বানান মাধুরী। এই হেয়ার মাস্ক তার চুলকে নরম ও উজ্জ্বল করে। একটি পাকা কলা, ২ চামচ দই ও ১ চামচ মধু ভালোভাবে মিশিয়ে এই মাস্ক বানান তিনি। ৩০ মিনিট পর্যন্ত চুলে এই মাস্ক লাগিয়ে রাখতে হবে। তারপর শ্যাম্পু করে নিন। এই মাস্ক লাগালে কন্ডিশনার ব্যবহারের দরকার নেই।

শুধু তাই নয়, এই বয়সেই কীভাবে মেকআপ করে নিজের সৌন্দর্য ফুটিয়ে তোলেন সে বিষয়েও একটি টিউটোরিয়াল ভিডিও শেয়ার করেছেন তিনি। এই ভিডিওতে নিজের দৈনন্দিন মেকআপ টিউটোরিয়াল সম্পর্কে জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সৌন্দর্যের রহস্য জানালেন মাধুরী

আপডেট টাইম : ১০:৪২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১