ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

করোনায় আক্রান্ত চিত্রনায়ক সাইমন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
  • ২৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক সাইমন সাদিক। কয়েক দিন ধরে জ্বরে ভুগছেন তিনি। রোববার (৮ আগস্ট) নমুনা পরীক্ষা করালে রিপোর্ট করোনা পজিটিভ আসে। বর্তমানে চিকিৎসকের পরামর্শে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে সাইমন সাংবাদিকদের বলেন, ‘১ আগস্ট করোনার টিকা নিয়েছি। এর পরের দিন শরীরে জ্বর আসে। জ্বরের পাশাপাশি ঘ্রাণ না পাওয়ায় আজ (রোববার) পরীক্ষা করে জানতে পারলাম, করোনা পজিটিভ। শরীরে ব্যথা ও জ্বর আছে।’

সকলের কাছে দোয়া চেয়ে সাইমন বলেন, ‘সবার কাছে দোয়া চাই যেন এই প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারি। সবাই সাবধানে ও নিরাপদে থাকুন।’

এর আগে চলতি সপ্তাহেই করোনার টিকার প্রথম ডোজ সম্পন্ন করেছেন সাইমন। গেল ১ আগস্ট তিনি টিকা নেন। তার দুদিন পরই জ্বরে আক্রান্ত হন। এদিকে সম্প্রতি করোনা থেকে সুস্থ হয়েছেন তার মা।

অভিনয় ক্যারিয়ারের শুরু থেকেই গুণী নির্মাতাদের ছবিতে অভিনয় করে আলোচিত হন চিত্রনায়ক সাইমন সাদিক। ২০১২ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘জ্বী হুজুর’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে পর্দায় অভিষেক হয় তার। ২০১৩ সালে ‘পোড়ামন’ সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়। ‘জান্নাত’ সিনেমায় অভিনয়ের জন্য ২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

কঠোর লকডাউনের কারণে বর্তমানে স্থগিত রয়েছে সাইমন সাদিকের ‘আর্তনাদ’ সিনেমার শুটিং। এছাড়া, শাহীন সুমন পরিচালিত ‘গ্যাংস্টার’ সিনেমার শুটিংও স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। বর্তমানে তার হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

করোনায় আক্রান্ত চিত্রনায়ক সাইমন

আপডেট টাইম : ১১:৫৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১