ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

টাকার দৌড়ে কে এগিয়ে?

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
  • ২৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ মহামারি করোনার ভয়াবহ প্রভাব প্রতিটি অঙ্গনেই পড়েছে। দীর্ঘদিন শুটিং বন্ধ থাকার পর পুনরায় বলিউডে শুরু হয়েছে শুটিং। কিন্তু এই সংকটের কারণে আর্থিক ক্ষতি কম হয়নি। চলতি বছরে বলিউডের একঝাঁক তারকা অভিনেত্রীর মোট সম্পত্তির হিসাব প্রকাশ করেছে প্যাশন বাজ ডটকম নামে একটি প্রতিষ্ঠান। চলুন জেনে নিই, টাকার দৌড়ে কোন নায়িকা এগিয়ে—

ঐশ্বরিয়া রায় বচ্চন
এই বিশ্ব সুন্দরী এখন বচ্চন পরিবারের ঘরনী। বর্তমানে ১০০ মিলিয়ন মার্কিন ডলারের মালিক এই অভিনেত্রী। অভিষেক বচ্চনের স্ত্রী অ্যাশ অভিনয় জগতে পা রাখার আগে বিশ্বসুন্দরীর খেতাব জয় করেন। তার ঝুলিতে রয়েছে পদ্মশ্রীর মতো সম্মাননাও। ৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার দীর্ঘাঙ্গী এই অভিনেত্রী ১৯৭৩ সালের ১ নভেম্বর জন্মগ্রহণ করেন। প্রতিটি চলচ্চিত্রের জন্য পারিশ্রমিক নেন ৭-৮ কোটি রুপি।

কারিনা কাপুর খান

১৯৮০ সালের ২১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। ২০০০ সালে ‘রিফিউজি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। এখন নবাব বংশের পুত্রবধূ। ৬০ মিলিয়ন মার্কিন ডলার সম্পত্তির মালিক তিনি। প্রতি চলচ্চিত্রের জন্য ২০ কোটি রুপি পারিশ্রমিক নেন তিনি।

প্রিয়াঙ্কা চোপড়া

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ১৯৮২ সালের ১৮ জুলাই জন্মগ্রহণ করেন। ২০০২ সালে বলিউডে পা রাখেন তিনি। বলিউড থেকে হলিউড দুনিয়ায় চলছে তার বিচরণ। ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতার প্রিয়াঙ্কার ঝুলিতে রয়েছে মিস ওয়ার্ল্ডের খেতাব। স্বামী নিক জোনাসের সঙ্গে বিয়ের পর যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। বলিউডের এই অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ ৫০ মিলিয়ন মার্কিন ডলার। প্রতিটি চলচ্চিত্রের জন্য প্রিয়াঙ্কা পারিশ্রমিক নেন ২১ কোটি রুপি।

দীপিকা পাড়ুকোন

বলিউড অভিনেত্রী দীপিকার জন্ম ১৯৮৬ সালের ৫ জানুয়ারি। ২০০৬ সালে বলিউডে অভিষেক ঘটে তার। ব্যক্তিগত জীবনে রণবীর সিংয়ের সঙ্গে ঘর বেঁধেছেন এই অভিনেত্রী। দীপিকার মোট সম্পত্তির পরিমাণ ৪৭ মিলিয়ন মার্কিন ডলার। প্রতিটি চলচ্চিত্রের জন্য ২০ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন এই অভিনেত্রী।

১৯৮৮ সালের ১ মে জন্মগ্রহণ করেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। ২০০৮ সালে বলিউডে পা রাখেন তিনি। ব্যক্তিগত জীবনে ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির ঘরনী আনুশকা। তাদের একটি কন্যাসন্তান রয়েছে। এই অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ ৩৬ মিলিয়ন মার্কিন ডলার। প্রতিটি চলচ্চিত্রের জন্য পারিশ্রমিক নিয়ে থাকেন ১২ কোটি রুপি।

ক্যাটরিনা কাইফ

১৯৮৩ সালের ১৬ জুলাই জন্মগ্রহণ করেন ক্যাটরিনা কাইফ। ২০০৩ সালে বলিউডে অভিষেক ঘটে তার। ক্যাটরিনার মোট সম্পত্তির পরিমাণ ৩০ মিলিয়ন মার্কিন ডলার। প্রতিটি ফিল্মের জন্য ক্যাটরিনা নিয়ে থাকেন ১২ কোটি রুপি। ব্যক্তিগত জীবনে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে প্রেম করছেন বলে গুঞ্জন রয়েছে।

কাজল

১৯৭৪ সালের ৫ আগস্ট জন্মগ্রহণ করেন অভিনেত্রী কাজল। ১৯৯২ সালে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি। ব্যক্তিগত জীবনে অভিনেতা অজয় দেবগনের সঙ্গে ঘর বেঁধেছেন এই নায়িকা। তার মোট সম্পত্তির পরিমাণ ২৮ মিলিয়ন মার্কিন ডলার। ৪৫ বছর বয়েসী এই অভিনেত্রী প্রতিটি ফিল্মের জন্য পারিশ্রমিক নেন ৯-১২ কোটি রুপি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টাকার দৌড়ে কে এগিয়ে?

আপডেট টাইম : ১০:০৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১