ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

অদ্ভুত গ্রামের গল্পের নাটকটি নতুন মাইলফলকে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
  • ২১৩ বার

হাওর বার্তা ডেস্কঃ একশত পঞ্চাশ পর্বের মাইলফলক স্পর্শ করছে মাছরাঙা টেলিভিশনের ধারাবাহিক নাটক ‘১০০ তে একশো’। ৯ আগস্ট  নাটকটির ১৫০তম পর্ব প্রচার হবে।

গত বছরের ১ ডিসেম্বর থেকে প্রচার শুরু হওয়া তারকাবহুল এই ধারাবাহিকটি এরইমধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছে। প্রতি রবি, সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯ টায় প্রচার হচ্ছে নাটকটি।

মুনতাহা বৃত্তা’র রচনায় এটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ ও সাইদুর রহমান রাসেল।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, সালাউদ্দিন লাভলু, সাজু খাদেম, আরফান, অ্যালেন শুভ্র, তারিক স্বপন, তানিয়া আহমেদ, মিম মানতাশা, রুনা খান, ঊর্মিলা শ্রাবন্তী কর, সুমাইয়া মিথিলা, শামীমা তুষ্টি, মনিরা মিঠুসহ আরও অনেকে।

অদ্ভুত এক গ্রামকে ঘিরে এ নাটকের গল্প। গ্রামের নাম প্রবাসপুর। এখানকার পুরুষরা বেশিরভাগই প্রবাসে থাকে। আর নারীরা গ্রামের সবকিছু নিয়ন্ত্রণ করে। নিরাপত্তা প্রহরী থেকে শুরু করে দোকান, হাট-বাজার সবকিছুতে নারীদের কৃতিত্ব।

এই গ্রামে টাকার কোনো চল নেই। ডলারে লেনদেন হয়। এখানে সবাই সুখে-স্বাচ্ছন্দ্যে বসবাস করে। কেউ কারো চেয়ে কম নয়। প্রত্যেকেই ১০০ তে একশো।

বেশ ভালোভাবেই চলছিলো সবকিছু। কিন্তু করোনাভাইরাস এসে এলোমেলো করে দেয়। গ্রামের পুরুষরা সবাই বিদেশ থেকে ফিরে আসে। বদলে যেতে থাকে তাদের জীবনধারা। গল্পে আসে নতুন মোড়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অদ্ভুত গ্রামের গল্পের নাটকটি নতুন মাইলফলকে

আপডেট টাইম : ০৯:৪৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১