ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

রাতে গাড়ি নিয়ে বেরিয়ে বিপাকে নায়িকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫২:২২ পূর্বাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১
  • ২৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ রাতে গাড়ি নিয়ে বেরিয়ে বিপাকে পড়েছেন কলকাতার অভিনেত্রী ইশা সাহা। নাইট কারফিউ ভাঙার অভিযোগে তাকে জরিমানা করেছে পুলিশ।

আনন্দবাজা র পত্রিকা জানিয়েছে, কলকাতার সল্টলেকে চার নম্বর গেটের গার্ড রেল কাটিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছিলেন ইশা। এ সময় পুলিশ তাকে আটক করে।

এরপর পুলিশের গাড়িতে করে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। আর অভিনেত্রীর চালক তার ব্যক্তিগত গাড়ি নিয়ে পৌঁছান থানায়। সেখানে চালান কেটে জরিমানা নেওয়া হয় সুন্দরী এই অভিনেত্রীর কাছ থেকে।

ইশা জানিয়েছেন, কাজ থেকে বাড়ি ফেরার সময় এমন পরিস্থিতিতে পড়েন তিনি। অন্যান্য দিন সন্ধ্যা ৮টার দিকে বেরিয়ে ৯টার মধ্যে বাড়ি ফিরতে পারেন। কিন্তু শুক্রবার তার কিছুক্ষণ দেরি হয়। সল্টলেকের আগেও বেলেঘাটায় নাকা চেকিংয়ে প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট আটকে ছিলেন এই অভিনেত্রী। সেখান থেকে বেরিয়ে চার নম্বর গেট পার করার সময় পুলিশ আবারও আটকায় তাকে।

অভিনেত্রী আরও জানান, থানার বাইরেই এক ব্যক্তি তার চালককে কলার ধরে গাড়ি থেকে নামানোর চেষ্টা করেন। রাতে কেন গাড়ি নিয়ে বেরিয়েছেন, সেই প্রশ্নের উত্তর চান। এই অভিজ্ঞতার পর অত্যন্ত আতঙ্কিত অবস্থায় আছেন তিনি।

টালিউড নায়িকা বলেন, আমি কি খুন করেছি? নাকি মদ খেয়ে গাড়ি চালিয়েছি? আমার মতো আরও অনেকেরই গাড়ি আটকানো হয়েছিল। অথচ আমার ক্ষেত্রে ছোট একটা ব্যাপারকে কেন যেন অনেক বড় করে দেখানো হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাতে গাড়ি নিয়ে বেরিয়ে বিপাকে নায়িকা

আপডেট টাইম : ১১:৫২:২২ পূর্বাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১