ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

পরীমনিকাণ্ডে শিল্পীদের সতর্ক করলেন অঞ্জনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১
  • ২৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ চিত্রনায়িকা পরীমনিকাণ্ডে শিল্পীদের সতর্ক করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য, চিত্রনায়িকা অঞ্জনা সুলতানা।

সেই সঙ্গে পরীমনির মতো ‘ভুল’ না করার অনুরোধও জানান তিনি।

শনিবার বিকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে শিল্পী সমিতি থেকে চিত্রনায়িকা একা ও পরীমনির সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত কথা জানানোর পর পরীমনির প্রসঙ্গ তুলে অঞ্জনা বলেন, আমাদের সবারই সতর্ক হয়ে চলা উচিত। শুধু পরীমনি কেন, আমাদের পৃথিবীতে যে অস্থিরতা চলছে, সেখানে সন্ধ্যার পর একটি মেয়ের একা ঘর থেকে বের হওয়াই তো বিপজ্জনক।

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য অঞ্জনা বলেন, পরীমনি আমাদের নারী সদস্য। সে তো জানে, সে তো বাচ্চা না। সে সাত বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছে। তার ব্যক্তিগত জীবন দেখার দরকার নেই। সে ঘরের ভেতর কী করে, সেটা কিন্তু আমাদের দেখার বিষয় না। কিন্তু কোনো ব্যক্তিগত কাজ কিংবা কোনো অপরাধ জনসম্মুখে চলে আসে, তখনই সেটা শিল্পী সমিতির দেখার বিষয়।

গত বুধবার পরীমনির বনানীর বাসায় অভিযান চালায় র‌্যাব। সেখান থেকেও মদ ও মাদক উদ্ধারের কথা বলা হয়। মাদক আইনের মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পরীমনিকাণ্ডে শিল্পীদের সতর্ক করলেন অঞ্জনা

আপডেট টাইম : ১১:৪৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১