ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

অবশেষে বিয়ে করছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা!

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
  • ২৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ টলিউডের মোস্ট টকড জুটির মধ্যে প্রায় প্রথম সারিতেই আসে অঙ্কুশ হাজরা আর ঐন্দ্রিলা সেনের নাম। বেশ কিছু বছর ধরে সম্পর্কে আছেন অঙ্কুশ আর ঐন্দ্রিলা। নিজেদের সম্পর্ক নিয়ে কোনও লুকোছাপাও নেই। তবু, বিয়েটা কেন করছেন না এই তারকা জুটি, তা নিয়ে অভিযোগ ছিল ভক্ত-অনুরাগীদের মনে। অবশেষে বিয়ে করছেন অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন। এমনি গুঞ্জনে উত্তাল হয়ে রয়েছে সোশ্যাল মিডিয়ায়। হঠাৎ এমন খবরের কারণ আসলে অভিনেতার একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট। ইতিমধ্যেই অঙ্কুশকে শুভেচ্ছা জানানোর পালা শুরু হয়ে গিয়েছে।

শুক্রবার (৬ আগষ্ট) নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে অঙ্কুশ লেখেন, ‘শেষমেষ এতদিন পর সে আমাদের পরিবারের অংশ হতে চলেছে।’ সঙ্গে হ‍্যাশট‍্যাগ দিয়ে লিখেছেন, ‘স্বপ্নপূরণ’। কিন্তু এই ‘সে’টা কে তা ঝেড়ে কাশেননি অঙ্কুশ। বরং তার বক্তব্য, পোস্টটি তিনি এমনি এমনিই দিয়েছেন। বিয়ে নিয়ে কোনো কথাই বলেননি।

তবে নেটিজেনরা কিন্তু কোনো কথাই শুনতে চাননি। অঙ্কুশের পোস্টের কমেন্ট বক্স ভরে গিয়েছে শুভেচ্ছা বার্তায়। অনেকে আবার জিজ্ঞাসা করেছেন বিয়েটা কবে? এদিকে সেখানেই অঙ্কুশকে শুভেচ্ছা জানিয়েছেন অন্যান্য টলি তারকারা। সঙ্গে কমেন্ট করতে দেখা গেল ঐন্দ্রিলাকেও। একটা লম্বা ‘ইয়ে…….’ লিখে নিজের খুশি জাহির করেছেন। তবে কোনো কমেন্টেরই কোনো উত্তর দেননি অঙ্কুশ।

এর আগে এক সাক্ষাৎকারে অঙ্কুশ জানিয়েছিলেন, করোনা না থাকলে চলতি বছরের ডিসেম্বরেই বিয়ে করতেন তারা। তবে এখন সবই পেছাতে হয়েছে। সে বিষয়ে প্রশ্ন করা হলে অঙ্কুশ বলেন, “ডিসেম্বরে যখন কথা ছিল তখন তো হতেই পারে।”

প্রসঙ্গত, দীর্ঘ দশ বছর ধরে সম্পর্কে রয়েছেন অঙ্কুশ ঐন্দ্রিলা। গত বছর লকডাউন থেকেই দুজনে একসঙ্গে রয়েছেন বলে শোনা যায়। অতি সম্প্রতি নিজেদের নতুন ফ্ল‍্যাটেও থাকতে শুরু করে দিয়েছেন তাঁরা। টলিউডের এই জুটির বিয়ের খবর নিয়ে কৌতূহলের অন্ত নেই নেটিজেনদের মধ্যে। তাই এই ইঙ্গিতে যে নেটনাগরিকদের উত্তেজনা বাড়বে তা বলা বাহুল্য। এখন অপেক্ষা অঙ্কুশের সরাসরি সুখবর দেওয়ার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

অবশেষে বিয়ে করছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা!

আপডেট টাইম : ০১:০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১