ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

দুবাইয়ে অমির কাছে ১৭ রাত ছিলেন পরীমনি, নেন ১৫ লাখ টাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১
  • ২৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ইন্ডাস্ট্রিতে আসার ছয় বছরের মধ্যে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়িকা বনে যান পরীমনি। এ যেন এলাম, দেখলাম, জয় করলাম। এরপর নানা মানুষের সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে। তেমনই একজন তুহিন সিদ্দিকী অমি। তার দুবাইয়ের ফ্ল্যাটে ১৭ রাত ছিলেন পরীমনি।

পরীমনি নামের আড়ালে ঢাকা পড়া শামসুন্নাহার স্মৃতির চলচ্চিত্রে আগ্রহ তেমন ছিল না। মফস্বল থেকে ঢাকায় এসে টুকটাক মডেলিং ও টিভি নাটকই করছিলেন। চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়ে শুরুতে রাজি না হলেও পরে নানার উৎসাহে নাম লেখান। প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’ মুক্তির আগেই অন্তত ২০টি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে রাতারাতি তারকা বনে যান।

দুবাইয়ের সবচেয়ে দামি জায়গা ব্লু ওয়াটার আইল্যান্ডে প্রায় ১১ কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কেনেন অমি। এপ্রিলে দুবাই গিয়ে অমির ফ্ল্যাটে ১৭ দিন-রাত ছিলেন এই চিত্রনায়িকা। তার দুবাই যাওয়ার বিমান টিকিট এবং ঘুরাফেরার সব খরচ বহন করেন অমি।

অমির সঙ্গে ঘুরাঘুরি ও সময় কাটানোর পাশাপাশি অনেকের সঙ্গে পরিচয়ের উদ্দেশ্যে দুবাই যান পরীমনি। দুবাইয়ে ১৭ দিন থাকার জন্যে পরীমনিকে অমি দিয়েছিলেন নগদ ১৫ লাখ টাকা। শুধু অমি নয়, বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে দেশে-বিদেশে ঘুরতেন। পরবর্তীতে টাকা নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করতেন।

অমির সঙ্গে পরীমনির সখ্যতা গাঢ় হয় দুবাইয়ে। দেশে ফিরে অমি পরীমনিকে সাভারের বোট ক্লাবে নিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে পরীমনির শ্লীলতাহানির চেষ্টার মামলার আসামিও হন অমি। তিনি বর্তমানে কারাগারে আছেন।

সূত্র জানায়, অমি মানবপাচার ব্যবসা করেন। বাংলাদেশ থেকে উঠতি বয়সী মডেলদের পাচার করে দুবাই নিয়ে তার ফ্ল্যাটেই রাখেন। পরীমনির দুবাই ভ্রমণ ও ছবি দেখে অনেক উঠতি মডেল এভাবে দুবাই যেতে আগ্রহ দেখাবে, এ কারণেই এই চিত্রনায়িকাকে নিয়ে যাওয়া হয়।

গত ১৩ জুন রাতে ফেসবুক পোস্টে পরীনি অভিযোগ করেন, ৯ জুন উত্তরার বোট ক্লাবে তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা চালান ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ ও তার সহযোগীরা। এ ঘটনায় তিনি সাভার থানায় ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এই মামলায় ‘বন্ধু’ অমির নামও আসামির তালিকায় দেন পরীমণি।

বুধবার বিকেলে পরীমনির বনানীর বাসায় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানে যান র‍্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। প্রায় চার ঘণ্টার অভিযান শেষে রাত ৮টার দিকে তাকে আটক করে র‍্যাব সদরদফতরে নিয়ে যাওয়া হয়। তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করার কথা জানায় র‍্যাব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দুবাইয়ে অমির কাছে ১৭ রাত ছিলেন পরীমনি, নেন ১৫ লাখ টাকা

আপডেট টাইম : ০৭:০০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১