ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

চার বিয়ে করেও স্বামীহারা পরীমণি!

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৭:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১
  • ২৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ মাদক মামলায় গ্রেফতারকৃত চিত্রনায়িকা পরীমনির জীবনের নানা অধ্যায় উন্মোচিত হচ্ছে। র‌্যাবের তথ্যমতে, ঢাকার শোবিজ তারকাদের অনেকেই তার সহযোগী। চক্রের বেশ কয়েক জন মাদক ও অস্ত্র কারবারের সঙ্গেও জড়িয়েছেন। পিরোজপুরের মেয়ে শামসুন্নাহার স্মৃতি ঢাকায় এসে নায়িকা পরীমনি হয়ে ওঠেন। তার নানা শামসুল হক গাজী জানান, পরীমনি এ পর্যন্ত চারটি বিয়ে করেছেন।

প্রথম বিয়ে হয় বরিশালে থাকা খালাতো ভাই ইসমাইল হোসেনের সঙ্গে। সেখানে দুই বছরের দাম্পত্য জীবনের পর বিচ্ছেদ হয়। পরীমনি গ্রেফতার হওয়ার পর তার দ্বিতীয় স্বামী কেশবপুরের ফুটবলার ফেরদৌস কবীর সৌরভ মুখ খুলেছেন মিডিয়ার সামনে। সৌরভ দাবি করেছেন, ২০১২ সালে বিয়ের পর পরীমনির কয়েকটি বিয়ে হলেও তাদের মধ্যে এখনো তালাক হয়নি।

সৌরভ জানান, ২০১২ সালের ২৮ এপ্রিল পরীমনির সঙ্গে তার বিয়ে হয়। পরীমনির সঙ্গে এখনো তালাক হয়নি। উচ্ছৃঙ্খল জীবনযাপন পরীমনির জন্য কাল হয়ে দাঁড়াবে এবং এক দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হবেন—এটা সব সময় মনে করতেন তার দ্বিতীয় স্বামী সৌরভ। তিনি জানান, পরীমনির সঙ্গে বিয়ের পর ফুটবল খেলতে তার ডাক পড়ে ঢাকায়। তখন স্ত্রীকে নিয়ে ঢাকার বনশ্রীতে বাসা ভাড়া নেন। পরীমনিকে মিরপুরের একটি কলেজে ভর্তি করেন। কলেজে পড়া অবস্থায় মিডিয়ায় জড়িত এক ব্যক্তির নজরে পড়েন পরী।

এরপর তাকে মডেল ও অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখান সেই ব্যক্তি। তখন থেকেই শামসুন্নাহার স্মৃতি নাম পালটে পরীমনি হয়ে যান। এর কিছু দিন না যেতেই পরীমনি উশৃঙ্খল জীবন যাপন শুরু করেন। ফলে স্বামীর সঙ্গে তার দূরত্ব সৃষ্টি হয়। পরে মিডিয়ার সঙ্গে জড়িত সেই ব্যক্তিকে পরীমনি বিয়ে করেছেন বলে সৌরভ জানতে পারেন। এরপর ২০১৫ সালে সৌরভ ঢাকা ছেড়ে কেশবপুরে ফিরে যান। স্বামীকে বিদায় করার পরই পরীমনি মাদকে জড়িয়ে পড়েন।

এর মধ্যে ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি বেশ ঢাকঢোল পিটিয়ে দৈনিক নয়া দিগন্তের এক বিনোদন সাংবাদিককে বিয়ে করে সংসার পাতেন তিনি। পরের বছর ভালোবাসা দিবসে ভেঙে যায় সেই বিয়ে। ২০২০ সালে তিন টাকা কাবিনে পরীমনি বিয়ে করেন নির্মাতা কামরুজ্জামান রনিকে। একই বছর তাদের বিচ্ছেদ হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চার বিয়ে করেও স্বামীহারা পরীমণি!

আপডেট টাইম : ০৯:৫৭:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১