ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

হানির বাবাও আমাকে যৌন হেনস্তা করেছে: হানি সিংয়ের স্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
  • ২৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের জনপ্রিয় র‍্যাপার ‘ইয়ো ইয়ো হানি সিং’ আবারও খবরের শিরোনামে। বলিউডের এই র‌্যাপার নানা কারণে বিভিন্ন সময়ে বিতর্কের জন্ম দিয়েছেন। জড়িয়েছেন নানা আইনি বিপাকে। তবে, এবার আর গানের শব্দের জন্য নয়, এবার অভিযোগ গুরুতর। এ গায়কের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলেছেন তার স্ত্রী শালিনী তলওয়ার। গত ৩ আগস্ট এ বিষয়ে একটি মামলা দায়ের করেছেন তিনি। ১২০ পাতার একটি অভিযোগপত্র দাখিল করেন শালিনী।

অভিযোগপত্রে শালিনী জানান, কেবল হানি নন, তার বাবা-মা এবং বোনও শালিনীকে নির্যাতন করেছেন। তিনি বলেন, ‘একদিন আমার শ্বশুর মদ্যপ অবস্থায় আমার ঘরে ঢুকে পড়েন। আমি তখন পোশাক পাল্টাচ্ছিলাম। তাকে আমি বের হয়ে যেতে বলি। কিন্তু তিনি সেটা শোনেননি। উল্টো আমার দিকে এগিয়ে আসেন এবং আমাকে যৌন হেনস্তা করেন।’

এছাড়া তিনি আরও জানান, ২০১১ সালে হানিমুনে তারা মরিশাসে গিয়েছিলেন। সেখান থেকেই আচমকা হানি সিংয়ের আচরণে পরিবর্তন দেখেন তিনি। বিষয়টিকে জানতে চাইলে নাকি হানি তাকে বিছানায় ধাক্কা মেরে ফেলে দেন। আর বলেন, ‘আমি তোমাকে বিয়ে করতে চাইনি। কথা দিয়েছিলাম, তাই বাধ্য হয়ে করেছি।’

একবার তার ফোনে অন্য নারীর সঙ্গে তোলা আপত্তিকর ছবি দেখতে পান শালিনী। সে বিষয়ে জানতে চাইলে উল্টো শালিনীকে মারধর করেন হানি। পরবর্তীতে আরও বহু নারীর সঙ্গেই নাকি হানি সিংয়ের আপত্তিকর-ঘনিষ্ঠ ছবি দেখেছেন তিনি।

জানা গেছে, শালিনীর পক্ষে আইনজীবী সন্দীপ কৌর, অপূর্বা পাণ্ডে এবং জি জি কাশ্যপ আদালতে মামলাটি দাখিল করেছেন। আবেদন শোনার পর হানি সিংকে নোটিশ পাঠানো হয়েছে। আগামী ২৮ আগস্টের মধ্যে তাকে আদালতে হাজির হয়ে জবাব দিতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হানির বাবাও আমাকে যৌন হেনস্তা করেছে: হানি সিংয়ের স্ত্রী

আপডেট টাইম : ০৫:১৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১