ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

ঢাকার গুলশানের ঘটনা নিয়ে বলিউডে সিনেমা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
  • ২০৯ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর গুলশানের হলি আর্টিজানে মর্মান্তিক হামলার ঘটনা নিয়ে বলিউডে নির্মিত হচ্ছে সিনেমা। ২০১৬ সালের ১ জুলাই ঘটে যাওয়া ওই জঙ্গী হামলার ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত সিনেমার নামকরণও করা হয়েছে হামলায় নিহত তরুণের নামে। ২০ বছর বয়সী ফারাজ মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়াতে অবস্থিত এমরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। গ্রীষ্মকালীন ছুটি কাটাতে ঢাকায় অবস্থান করছিলেন।

দুর্ভাগ্যবশত ওই ঘটনার সময় হলি আর্টিজান হোটেলে অবস্থান করছিলেন ফারাজ। আর সকলের মতো ফারাজকেও মর্মান্তিক পরিণতি বরণ করতে হয়।

সিনেমার নামকরণ করাও হয়েছে ‘ফারাজ’ নামে। বিষয়টি জানিয়েছে বলিউডের অন্যতম প্রযোজনা সংস্থা টি-সিরিজ।  একই সময়ে কারিনা কাপুর খানও নিজের ইনস্টাগ্রাম-এ ছবিটির সম্পর্কে জানান দন বেশ উচ্ছ্বাস নিয়ে। কারণ, এই ছবিটির মাধ্যমেই নায়ক হিসেবে বলিউডে অভিষেক হতে যাচ্ছে তার চাচাতো ভাই জাহান কাপুরের।

৩০ সেকেন্ডের এই অ্যানিমেটেড ফার্স্ট লুকে দেখা মেলে হলি আর্টিজান হামলার ভয়াবহতার এক ঝলক। টি-সিরিজ জানায়, ২০১৬ সালের জুলাইতে ঘটে যাওয়া বাংলাদেশের জঙ্গী হামলার ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি। এটি নির্মাণ করছেন হাসনাল মেহতা। প্রযোজনায় রয়েছে অনুভব সিনহা ও ভূষণ কুমার।

কারিনা আরও লেখেন, ‘এই ছবির গল্পটি বাংলাদেশের অবিশ্বাস্য একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। যে ঘটনায় নায়ক হয়ে ধরা দেয় ফারাজ। যে কি না নিজের জীবনের বিনিময়ে অসাধারণ এক মানবিক গুণের পরিচয় দেয়।’

জাহান কাপুরের প্রতি শুভাশীষ জানিয়ে কারিনা লিখেছেন, ‌‘বড় পর্দায় তোমাকে দেখার অপেক্ষা আর সহ্য হচ্ছে না। তোমাকে নিয়ে আমরা গর্বিত।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকার গুলশানের ঘটনা নিয়ে বলিউডে সিনেমা

আপডেট টাইম : ০২:২৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১