ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

বৃষ্টিভেজা দিনে নুসরাতকে নিয়ে লাঞ্চ ডেটে যশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
  • ২৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ আর কোনও লুকোচুরি নয়। বৃষ্টির দিনে অন্তঃসত্ত্বা নুসরাতের ফুড ক্রেভিং মেটাতে লাঞ্চ ডেটে নিয়ে গেলেন যশ। জলমগ্ন কলকাতার রাস্তায় হাতে হাতে রেখে দেখা গেল যশ নুসরাতকে। বৃষ্টির দিনে প্রেমের পরশ লেগেছিল দুজনের মনেই। নুসরাত সেজে উঠেছিলেন নীল রঙের কুর্তিতে, সঙ্গে চোখে চশমা ও মেকআপহীন লুক। প্রেমিকার সঙ্গে সামঞ্জস্য রেখেই যশ পরেছিলেন হালকা ও গাঢ় নীল রঙের শার্ট।

অন্তঃসত্ত্বা প্রেমিকার খেয়াল যে তিনি ভালোই রাখছেন, তা আর বলার অপেক্ষা লাগে না। গাড়ি থেকে নুসরাতকে হাত ধরে নামানো থেকে হাত ধরেই রাস্তা দিয়ে হাঁটা, সবই করলেন এই প্রেমিক যুগল। পার্কস্ট্রীটের এক নামী রেস্তোরাঁয় চলল তাদের মধ্যাহ্নভোজ।

এর আগেও বারবার আকারে-ইঙ্গিতে নিজেদের সম্পর্কের জানান দিয়েছেন তারা। তবে এভাবে হাতে হাত রেখে প্রকাশ্যে কলকাতার রাস্তা হাঁটা, এটা বোধ হয় এই প্রথম।

এদিন যখন যশ ও নুসরাতের গাড়ি রোডের উপর দিয়ে ছুটছিল, তখন ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘হাফ গার্লফ্রেন্ড’ ছবির বারিস গানটি। একেবারে যেন পিকচার পারফেক্ট মুহূর্ত।

বেশ কিছুদিন ধরেই একসঙ্গেই থাকছেন যশ–নুসরাত এমনটা শোনা যাচ্ছে টলিপাড়ার অন্দরে। নুসরাতের মা হওয়ার সময় যত এগিয়ে আসছে তত বেশী নুসরাত নিজের ভাবী সন্তান ও যশের সঙ্গে এই মুহূর্তটা চেটে পুটে উপভোগ করছেন। আপাতত অন্তঃসত্ত্বা অবস্থার তৃতীয় পর্যায় চলছে নুসরাতের। সেপ্টেম্বরেই নতুন অতিথি আসতে চলেছে, এমনটাই জানা যাচ্ছে। এই কারণে প্রেমিকাকে সবসময় চোখে চোখেই রাখছেন যশ। সমস্ত বিতর্ককে দূরে রেখে যশের সঙ্গেই যে নুসরাত নিজের নতুন জীবন শুরু করতে চান, তা এখন বেশ স্পষ্ট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

বৃষ্টিভেজা দিনে নুসরাতকে নিয়ে লাঞ্চ ডেটে যশ

আপডেট টাইম : ০২:১৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১