ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রাষ্ট্রপতির এপিএস হলেন তৈমোর হোসেন খান বিপুল জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক বাঁধনের ওপর হামলা নিয়ে সংসদে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৫ মাসে রেকর্ড পরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করল সরকার বাঁধনের ওপর হামলা, ইতালির আইনে শাস্তি কী শেখ হাসিনাকে স্বাগত জানাতে অপেক্ষা করছে জুলাই যোদ্ধারা: হুইপ দুলু ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল তেজগাঁওয়ে বিটিসিএল অফিসে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

চা শ্রমিকদের জন্য মসজিদ নির্মাণ করছেন গায়ক ইমরান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১
  • ২১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ জন্মদিনকে ভিন্নভাবে উদযাপনে সিলেটের তেলিহাটি এলাকার হিলুয়াছড়া চা বাগানে সময় কাটিয়েছেন হালের কণ্ঠশিল্পী ইমরান হোসাইন। এদিন ৫০ জন চা-শ্রমিকদের হাতে ১৫ দিনের খাবার হাতে তুলে দেন তিনি। সে সময় ওই বাগানের চা শ্রমিকরা তাকে একটি মসজিদ নির্মাণে সহযোগিতার জন্য বলেন।

ইমরান তাদের কথা শুনে মসজিদ নির্মাণে প্রয়োজনীয় রড, সিমেন্ট এবং পাথর দিয়ে সহযোগিতা করেন। সেই সঙ্গে নিজের ফেসবুকে সহযোগিতার আহ্বান জানান। তার সেই আহ্বানে অনেকেই আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে এসেছেন।মসজিদটি নির্মাণের কাজ পুরোদমে শুরু হয়েছে।

এ বিষয়ে ইমরান হোসাইন বলেন, ‘আমি পাহাড় ভালোবাসি। তাই সিলেটে ছুটে আসি। চা বাগানে মসজিদটি নির্মাণে এগিয়ে আসার জন্য তারা যখন আমাকে বলে মনের ভেতর তখন অন্য রকম একটা নাড়া দেয়। আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজটি করছি। মসজিদটি সুন্দরভাবে নির্মিত হয়। এই কাজে সিলেটে থাকা আমার কয়েকজন মামা এবং ইস্কিল আই টির ফাউন্ডার ছোট ভাই তারেক সর্বাত্মক সাপোর্ট দিচ্ছে।’

গায়ক ইমরানের উদ্যোগে তেলিহাটি এলাকার চা শ্রমিক ৯০টি মুসলিম পরিবার শিগগিরই দুইতলা পাকা মসজিদে নামাজ আদায় করতে পারবেন।

বছর তিনেক আগে ‘মধু হই হই’ গানে কক্সবাজারে শিশুশিল্পী জাহিদসহ একঝাঁক মেধাবী শিশুশিল্পীকে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় করিয়ে দিয়ে ভাইরাল হন তরুণ লোকসংগীত শিল্পী ইমরান হোসাইন। পাশ্চাত্যের সংগীতযন্ত্র ইউকেলেলে বাজিয়ে শিকড় সন্ধানী গান করেন তিনিভ। করোনার এই দুঃসময়ে তিনি  ‘মেইড ইন বাংলাদেশ’ নামে একটি সংগঠন তৈরি করেছেন। যার মাধ্যমে গ্রাম-গঞ্জের অসহায় শিল্পীদের খাদ্যসামগ্রী পাঠিয়ে দিচ্ছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির এপিএস হলেন তৈমোর হোসেন খান বিপুল

চা শ্রমিকদের জন্য মসজিদ নির্মাণ করছেন গায়ক ইমরান

আপডেট টাইম : ১০:২২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১