ঢাকা ১০:০৯ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

জুঁই-এর প্রথম মৌলিক গান ‘তোমায় ঘিরে সব’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
  • ২০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রকাশ্যে এলো অভিনেত্রী জুঁই-এর গাওয়া প্রথম মৌলিক গান ‘তোমায় ঘিরে সব’। গানটিতে তার সঙ্গে সহশিল্পী হিসেবে আছেন জাসিউর রহমান সেতু। গানটি লিখেছেন স্নেহাশিস ঘোষ। মিউজিক করেছেন শেখ রেজোয়ান। সম্প্রতি জি-সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি। মুক্তির পর প্রশংসা কুড়াচ্ছে জুঁইয়ের গায়কী।

হঠাৎ গান প্রকাশ সম্পর্কে জুঁই বলেন, ‘ছোটবেলা থেকে গান গাইতাম। পারিবারে একটা আবহ ছিল গানের। মাঝে হিন্দোল নামে একটি সংগঠনে গান শিখেছি। তারপর পড়াশোনার কারণে সেসব থেকে দূরে সরে যাই। কিন্তু গানটা নিয়মিত গাইতাম। বন্ধুদের আড্ডায়, এমনকি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় যেকোনো আয়োজনে গান গাওয়ার ডাক পরতো আমার। আড্ডা মারতে বসলেও বন্ধুরা অনুরোধ করত গান গাওয়ার। তাই বলতে পারেন চর্চাটা ছিল।’

তিনি আরও বলেন, ‘সেই বন্ধুরাই আমাকে উৎসাহ দিয়েছে অফিসিয়ালি গান রিলিজের। এ কারণেই বছর দুই আগে গানটা রেকর্ড করেছিলাম। কিন্তু সবাই কীভাবে নেবে এই চিন্তায় রিলিজ করার সাহস পাইনি। এবারও এগিয়ে এসেছেন বন্ধুরাই। পরে গত মার্চ মাসে মিউজিক ভিডিও নির্মাণ করা হয়। আর সেটি বৃহস্পতিবার রিলিজ হয় জি সিরিজের ইউটিউব চ্যানেলে।’

গানটির মিউজিক ভিডিওর চিত্রনাট্য লিখেছেন মোশাররফ করিম। আর মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন বিকাশ সাহা। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন ফখরুল বাসার, মিলি বাসার, শহীদুল্লাহ সবুজ প্রমুখ।

গানটির পেছনে স্বামী মোশাররফ করিমের পূর্ণ উৎসাহ ও সহযোগিতা আছে উল্লেখ করে জুঁই বলেন, ‘একদিকে সংসার, আরেকদিকে অভিনয়। এরপর আবার গান। মোশাররফ পাশে না থাকলে এটা সম্ভব ছিল না। আর মিউজিক ভিডিওর চিত্রনাট্যও ওরই করা।’

মূলত অভিনয়ের মানুষ হিসেবেই পরিচিত রোবেনা রেজা জুঁই। প্রায় এক দশক ধরে নিয়মিত অভিনয় করছেন এই অভিনেত্রী। কখনো স্বামী মোশাররফ করিমের বিপরীতে, কখনো অন্য অভিনেতার বিপরীতে দেখা যাচ্ছে তাকে। তবে ‘হিন্দোল’ থেকে তিন বছর গানের তালিম নিয়েছেন, যা অনেকেরই অজানা। শুধু তাই নয়, প্রয়াত সংগীতজ্ঞ খালিদ হোসেনের কাছেও শিখেছেন গান। এবার প্রকাশিত হলো জুঁই-এর প্রথম গান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুঁই-এর প্রথম মৌলিক গান ‘তোমায় ঘিরে সব’

আপডেট টাইম : ০২:২৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১