ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

ব্যবসায় মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করলেন নয়নতারা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৮:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
  • ২৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ অভিনয়ের পাশাপাশি ভারতের দক্ষিণী সিনেমার অনেক অভিনেত্রী ব‌্যবসায় নাম লেখিয়েছেন। এ তালিকায় রয়েছেন—কাজল আগরওয়াল, রাকুল প্রীত সিং, শ্রুতি হাসান, সামান্থা আক্কিনেনি, তাপসী পান্নু প্রমুখ। এবার ব‌্যবসায় মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করলেন দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারা।

ভারতীয় সংবাদমাধ‌্যম গালতে ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি বেশ কজন তারকা অভিনয়শিল্পী চেন্নাই ভিত্তিক পানীয় একটি কোম্পানিতে অর্থ বিনিয়োগ করেছেন। এ তালিকায় রয়েছেন নয়নতারা ও তার প্রেমিক নির্মাতা বিগনেশ শিবানের নামও। তারা ৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৭০ লাখ ১৭ হাজার ২৬৪ টাকা) বিনিয়োগ করেছেন। তারকাদের বিনিয়োগ করা এই অর্থ ব‌্যবসা সম্প্রসারণের কাজে ব‌্যবহার করবে চাই ওয়ালে নামে প্রতিষ্ঠানটি। এক বছরের মধ‌্যে ৩৫টি আউটলেট খোলার পরিকল্পানার কথা জানিয়েছে।

বিগনেশ শিবানের সঙ্গে দীর্ঘ দিন ধরে প্রেম করছেন নয়নতারা। ২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিং সেটে মনের লেনাদেনা এই যুগলের। তারপর থেকে চুটিয়ে প্রেম করছেন। প্রায়ই তাদের একসঙ্গে দেখা যায়। গুঞ্জন উড়ছে, খুব শিগগির বিয়ে করবেন তারা।

বর্তমানে নয়নতারা ও বিগনেশ শিবান দু’জনই সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। নয়নতারার পরবর্তী সিনেমা ‘আনাত্তে’। এছাড়া মালায়ালাম ভাষার ‘লুসিফার’ সিনেমার রিমেকে দেখা যাবে তাকে। অন্যদিকে, ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমার পরিচালনা নিয়ে ব্যস্ত বিগনেশ শিবান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

ব্যবসায় মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করলেন নয়নতারা

আপডেট টাইম : ১১:০৮:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১