ঢাকা ১০:০৭ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

জেল হতে পারে শাকিরার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১
  • ২৩৩ বার

জেল হতে পারে শাকিরার

হাওর বার্তা ডেস্কঃ কলম্বিয়ার আন্তর্জাতিক তারকা শাকিরা। তার বিরুদ্ধে ১৭ মিলিয়ন ডলার কর ফাঁকির মামলা হয়েছে। ফলে স্পেনে বিচারের মুখোমুখি হতে পারেন এই গায়িকা।

সিএনএনের বরাতে বলা হয়েছে, আদালতের কাছে শাকিরার বিরুদ্ধে ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে কর ফাঁকির পর্যাপ্ত প্রমাণ আছে। বিচারক মার্কো জেসাস জুবেরিয়াস লিখেছেন, ওই তিন বছরে শাকিরা ২০০ দিনের বেশি স্পেনে থেকেছেন। আর তাই দেশকে কর দিতে তিনি অঙ্গীকারবদ্ধ।

এদিকে এই গায়িকার প্রতিনিধিদল যুক্তি দিয়েছে, শাকিরার মূল বাড়ি ছিল বাহামাতে। কিন্তু স্পেনের স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, বার্সেলোনাতেও তার একটা বাড়ি আছে। সেখানে বার্সেলোনা ফুটবল দলের ডিফেন্ডার জেরার্ড পিকের সঙ্গে থাকেন তিনি। তাদের দুই সন্তানও আছে।

প্রসঙ্গত, স্পেনের কর আইনে বলা আছে- স্পেনে যদি কেউ অন্তত ছয় মাস থাকেন, তাহলে ওই বছরে তিনি স্পেনকে কর দিতে বাধ্য। এই মামলায় দোষী সাব্যস্ত হলে শাকিরাকে জরিমানা করা হতে পারে। এমনকি তাকে জেলেও যেতে হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জেল হতে পারে শাকিরার

আপডেট টাইম : ১০:২৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১