ঢাকা ১১:১৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

বারিধারায় মডেল পিয়াসা মাদকসহ আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১
  • ২১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ গুলশানের বারিধারা থেকে মডেল ফারিয়া মাহবুব পিয়াসার বাসায় অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১ আগস্ট) রাত ১২টার পরপরই তাকে বাসা থেকে আটক করা হয়। বাসার ভেতর তল্লাশি করে মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

গুলশান গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেন, ‘সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে পিয়াসার বারিধারার ৯ নম্বর সড়কের ৩ নম্বর বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’

অভিযান সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর পরই মূলত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু হয়। গুলশান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন।

মডেল পিয়াসার বাসায় ইয়াবা, সিসা ও অবৈধ মাদক পাওয়া গেছে। প্রতিনিয়ত তার বাসায় মদের আসর বসতো বলে পুলিশের কাছে তথ্য আছে।

২০১৭ সালের মে মাসে বনানীর রেইনন্ট্রি হোটেলে ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয় দুই ছাত্রী। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় এজাহারে নাম ছিল পিয়াসার। প্রথমে মামলা করতে ভুক্তভোগী তরুণীদের সহযোগিতা করলেও পরবর্তীতে তিনি মামলা তুলে নিতে হুমকি ও ভয়ভীতি দেখানো শুরু করেন।

মডেল হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে না পারলেও বিভিন্ন ঘটনায় বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে তার নাম।

মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা চার বছর আগে (২০১৭ সাল) রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনার সময় আলোচনায় এসেছিলেন। ওই ধর্ষণ মামলার আসামি ছিলেন আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ। আর পিয়াসা ছিলেন সাফাতের সাবেক স্ত্রী। অবশ্য রেইনট্রি হোটেলে ওই ধর্ষণ কাণ্ডের কিছুদিন আগে ডিভোর্স হয়েছিল তাদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বারিধারায় মডেল পিয়াসা মাদকসহ আটক

আপডেট টাইম : ১০:০৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১