ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন শাবনূর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০২:১০ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১
  • ২৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকার সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। এবার নিজের ভক্তদের প্রতারক চক্র থেকে সাবধান হতে বলেন তিনি। পাশাপাশি তিনি জানিয়ে দিয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও।

সোস্যাল মিডিয়াতে অভিনেত্রীর নামেই আছে শ’খানেক পেজ। তাই নিজেই অ্যাকাউন্ট খুলে জানিয়ে দিয়েছিলেন আসল শাবনূর কে? কিন্তু বিড়ম্বনা এড়ানো যায়নি। সেসব ফেক ফেসবুক আইডি, পেজ আর গ্রুপ থেকে চাঁদাবাজি করা হচ্ছে—এমন অভিযোগ তুলেছেন এই অভিনেত্রী। এতে তিনি যেমন বিড়ম্বনায় পড়েছেন, তেমনি প্রতারিত হচ্ছেন শাবনূর–ভক্তরা।

এই অভিনেত্রী জানিয়েছেন, ইতোমধ্যে প্রতারক চক্রের খোঁজে নেমে পড়েছেন তিনি। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদেরও এই প্রতারক চক্রের ব্যাপারে সাবধান হতে অনুরোধ জানিয়েছেন। অস্ট্রেলিয়ার সিডনি থেকে তিনি শুক্রবার সন্ধ্যায় জানান, শিগগিরই তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবেন।

শাবনূরকে ফেসবুকে পেয়ে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা বেশ খুশিও হয়েছিলেন। কিন্তু এই অভিনেত্রীর নামেই শ’খানেক পেজ ও অ্যাকাউন্ট থাকায় বিরক্ত ভক্তরা। কিছু অ্যাকাউন্ট বাতিল করতে ফেসবুক কর্তৃপক্ষের কাছে রিপোর্টও করা হয়।

শাবনূর জানান, ফেসবুকে তার নামে থাকা বিভিন্ন আইডি ও পেজ থেকে এসব অপকর্ম ঘটাচ্ছে কিছু কুচক্রী মহল। তারা তার অনেক কাছের মানুষের কাছেও টাকা দাবি করেছে!

শাবনূর বলেন, মানুষের জন্যই অভিনয় করলাম। তাদের ভালোবাসায় আমি শাবনূর হলাম। কিন্তু যারা আমার ছবি দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ চালিয়ে দেশ–বিদেশে আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে চাঁদাবাজি করছে, তারা কেমন মানুষ! আমি সত্যি বিরক্ত।

শাবনূর জানান, কিছুদিন ধরে এই প্রতারণা টের পেয়েছেন তিনি। প্রমাণও পেয়েছেন। তাই বিরক্ত হয়ে নিজের ফেসবুক আইডিতে পোস্টও দিয়েছেন। শাবনূর বলেন, একটা বিষয় আমি বেশ ভালোভাবেই লক্ষ করলাম। আমার নাম দিয়ে বিভিন্ন গ্রুপে খোলা হয়েছে বেশ কিছু ওয়েলফেয়ার ফান্ড। যেখানে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু সামনে রেখে কতিপয় ধুরন্ধর লোক ভক্তদের কাছ থেকে টাকা সংগ্রহ করছে! সেগুলোর ভিডিও কিংবা ছবি তুলে তার ব্যাপক প্রচার-প্রচারণাও করছে। অথচ এই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যাপারে আমি কিছুই জানি না। যারা পরিচালনা করছে, তাদের পক্ষ থেকে আমাকে কখনোই কিছু জানানো হয়নি! আমি কখনোই কাউকে এমন কিছু করার অনুমতি দিইনি, ভবিষ্যতেও দেব না। যিনি বা যারা এসব করছেন, শিগগির সেগুলোর প্রচার–প্রচারণা এবং কার্যক্রম বন্ধ করে দিন। অন্যথায় আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব।

এই জনপ্রিয় অভিনেত্রী আরো বলেন, ভক্তদের কারণেই আজ আমি শাবনূর। আপনারা ভালো থাকলেই আমি ভালো থাকব। আপনাদের ভালোবাসার তীব্রতা আমাকে আজও আলোচনায় রেখেছে। আমি সবার কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু এই ভালোবাসার ঘরে যেন ঘুণপোকা আক্রমণ না করে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।

এ বিষয়ে ভক্তদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে শাবনূর বলেন, আমি শুধু ভক্তদের হৃদয় স্পর্শ করা ভালোবাসা চাই, তাদের টাকা জলাঞ্জলি হচ্ছে এমন খবর শুনতে চাই না। তাই কেউ ওয়েলফেয়ার ফান্ড খোলার একান্তই আগ্রহ থাকলে নিজেদের নামে খুলুন, আমার নামে নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন শাবনূর

আপডেট টাইম : ০৫:০২:১০ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১