ঢাকা ১০:০২ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

অন্ধকার জগতে পা বাড়িয়ে চিত্রনায়িকা একার বর্তমান অবস্থা!

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৭:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১
  • ২৯১ বার

হাওর বার্তা ডেস্কঃ গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা একাকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের হাতিরঝিল থানা পুলিশ। এ সময় তার বাসা থেকে ইয়াবা-বিদেশি মদসহ মাদক উদ্ধার করা হয়। তাকে গ্রেফতারের পর যেনো আগের সেই নায়িকার সঙ্গে বর্তমান একাকে চেনাই যায়নি। অন্ধকার জগতে পা বাড়িয়ে এই নায়িকার বর্তমান অবস্থা ভয়াবহ।

তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘রাখাল রাজা’ ছবির মাধ্যমে শাহিদা আরবী সিমন নাম নিয়ে ঢাকার চলচ্চিত্রে অভিষিক্ত হয়েছিলেন একা। সেটি ১৯৯৭ সালের ঘটনা। পরের বছরই প্রয়াত সুপারস্টার মান্নার জুটি হিসেবে ‘তেজী’ ছবির মাধ্যমে নিজের ক্যারিয়ারের তেজ বাড়ান তিনি। ততদিনে একা নাম ধারণ করে নিয়েছিলেন। বলা যায়, ডিপজল প্রযোজিত এবং কাজী হায়াৎ পরিচালিত তেজী ছবিটিই একাকে চিত্রনায়িকা হিসেবে তারকা খ্যাতি এনে দেয়। পরে নিজের সমসাময়িক প্রায় সব তারকা নায়কদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করে হিট সিনেমা উপহার দিয়েছেন একা। সবচেয়ে সফল ছিলেন নায়ক মান্নার সঙ্গে। মান্নার সঙ্গেই টানা ২০-২৫টির মতো ছবি মুক্তি পায় একার। ওই সময় এ জুটিকে লুফে নিয়েছিল সিনেমার দর্শক। কিন্তু ২০১২ সালের পর অনেকটা হুট করেই চলচ্চিত্র জগৎ থেকে একা দূরে সরে যান। তার সর্বশেষ সিনেমা কাজী হায়াৎ পরিচালিত ‘পাগলা হাওয়া’ মুক্তি পায় ২০১২ সালে।

এরপর বেরিয়ে আসে, একার জীবনের আরেক গল্প। এ যেন অচেনা এক একা। নিয়মিত মাদক সেবন করায় স্বাভাবিক জীবন তার প্রায় তছনছ। এর ছাপ পড়েছে চেহারায়ও। মাদকাসক্ত হওয়ার কারণে তাকে চেনা বড় দায়। পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি হাফিজ আল ফারুক জানান, হাজেরা বেগম নামে এক গৃহকর্মী মাসে পাঁচ হাজার টাকায় একার বাসায় তিন মাস ধরে ছুটা কাজ করে আসছিলেন। বাসা পরিবর্তনের সময় হাজেরাকে অতিরিক্ত কাজ করার কথা বলেন একা। তখন হাজেরা বলেন, আগে অবহিত না করায় হঠাৎ বাড়তি কাজ করা তার পক্ষে সম্ভব নয়। অন্য যেসব বাসায় তিনি কাজ করেন, তারা বিপদে পড়বেন। এক পর্যায়ে হাজেরা তার বর্তমান মাসের বেতনও চান। কিন্তু আগের দু’মাসের বেতন পরিশোধ করেন অভিনেত্রী। এরপর একা ক্ষিপ্ত হয়ে গৃহকর্মীকে বেদম মারধর করেন। খবর পেয়ে প্রতিবেশী ও আশপাশের লোকজন একার বাসা ঘেরাও করেন। তারা ৯৯৯-এ কল করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গেলে একা ভেতর থেকে দরজা বন্ধ করে রাখেন। পরে আশপাশের লোকজন ও পুলিশ মিলে দরজা কোনোমতে ভেঙে একাকে আটক করা হয়।

হাফিজ আল ফারুক আরও বলেন, একার বাসায় অভিযান চালিয়ে পাঁচ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা এবং অর্ধেক বোতল মদ পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রায় নিয়মিত ইয়াবা সেবনের কথা স্বীকার করেন। এ কারণেই তার এই অবস্থা। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, দুই সন্তান নিয়ে উলনের বাসায় বসবাস করতেন একা। সর্বশেষ আলেকজান্ডার বো-কে একা বিয়ে করেছেন বলে পুলিশকে জানান।

গৃহকর্মী হাজেরার স্বামী রিকশা চালক মো. রফিক জানান, উলন এলাকার বন্ধু নিবাস ভবনের নয় তলায় চিত্রনায়িকা একার বাসায় ছুটা কাজ করতেন তার স্ত্রী হাজেরা বেগম। বাড়তি কাজ করতে রাজি না হওয়া এবং বেতন চাওয়ায় হাজেরাকে বেধম মারধর করা হয়। এতে তার হাত ও মাথায় আঘাত পান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অন্ধকার জগতে পা বাড়িয়ে চিত্রনায়িকা একার বর্তমান অবস্থা!

আপডেট টাইম : ১১:০৭:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১