ঢাকা ১০:০১ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

প্রসূন আজাদের বিয়ে হলো মসজিদে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১
  • ২১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বিয়ে করলেন টিভি অভিনেত্রী প্রসূন আজাদ। শুক্রবার দুপুরে পরিবারের সদস্যদের উপস্থিতিতে বর ফারহান গাফফারের সাথে নিজ এলাকার মসজিদে তার বিয়ে সম্পন্ন হয়েছে। করোনার কারণে খুব অল্প পরিসরের আয়োজনে বিয়ে সম্পন্ন হয়। তবে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিনেত্রী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসূন আজাদ জানান, ‘পাত্র ফারহান গাফফার একজন ব্যবসায়ী। তারা দীর্ঘ দিনের বন্ধু।’ বন্ধুত্বকেই সম্পর্কে রূপ দিলেন এই অভিনেত্রী। যদিও গত ২৩ জুলাই বিয়ের কথা ছিল এই অভিনেত্রী। কিন্তু করোনা এবং বিশেষ কারণে সে দিন বিয়ে হয়নি তাদের। তবে এর সপ্তাহখানেক পরেই বিয়ে হলো তাদের। প্রসূন বলেন, ‘আমাদের বিয়ের পর্বটা শেষ হয়েছে। বাঙালি রীতি অনুযায়ী বিয়ে অন্যান্য আনুষ্ঠানিকতা এখনো চলছে। সবাইকে দোয়া করতে বলবেন। আমরা যেনো সুখী হতে পারি।’

বিয়ের পর আপাতত হানিমুন যেতে না পারলেও করোনা পরিস্থিতি ভালো হলে দেশের ভেতর পার্বত্য কোনো এলাকায় হানিমুন পর্ব সারতে চান বলেও জানান এই অভিনেত্রী। এর আগে প্রসূন জানিয়েছিলেন তার বিয়েতে হলুদের আয়োজন করবেন না তিনি। তবে অবশেষে পরিবারের সবার চাপে সে কথা রাখতে পারেননি তিনি। গায়ে হলুদের অনুষ্ঠান করতে হয়েছে। তবে সেটা স্বাস্থ্যবিধি মেনে। খুবই অল্প পরিসরে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রসূন আজাদের বিয়ে হলো মসজিদে

আপডেট টাইম : ১০:৪৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১