ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

করোনায় আক্রান্ত মেহের আফরোজ শাওন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১
  • ২০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী-সংগীতশিল্পী মেহের আফরোজ শাওন। এখন বাসায় কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি।

এ বিষয়ে কথা বলতে রাইজিংবিডির পক্ষ থেকে শাওনের মুঠোফোনে যোগাযোগ করা হয়। শুক্রবার (৩০ জুলাই) দুপুরে তিনি বলেন—‘হ‌্যাঁ, আমার কোভিড-১৯ পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে।’ তবে এর চেয়ে বেশি কিছু জানাননি তিনি। অনেক জরুরি ফোন কল আসছে বলে কথা শেষ করেন এই অভিনেত্রী।

তবে তার বর্তমান শারীরিক অবস্থার কথা জানিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন—‘উপসর্গ বলতে কিছুটা কাশি ও ঠান্ডা রয়েছে। এখন বাসায় রয়েছেন তিনি।’

শুক্রবার (৩০ জুলাই) সকালে শাওন তার ভেরিফায়েড ফেসবুক অ‌্যকাউন্টে এক স্ট‌্যাটাসে লিখেন, ‘পজিটিভ।’ তারপর থেকে শোবিজ অঙ্গনের অনেকে মন্তব‌্য করে দ্রুত সুস্থ হয়ে উঠার জন‌্য প্রার্থনা করছেন।

গত বছরের মার্চের দিকে করোনা সংক্রমণ যখন বিশ্বব‌্যাপী ছড়িয়ে পড়ছিল, তখন মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন শাওন। নিউ ইয়র্কে হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনে যোগ দিতে সেখানে গিয়েছিলেন। কিন্তু দ্রুত সবকিছু স্থগিত করে দেশে ফিরে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে ছিলেন। তবে সে যাত্রায় কোনো সমস‌্যা হয়নি এই অভিনেত্রীর।

ঈদুল আজহা উপলক্ষে ‘নিশা লাগিলোরে’ শিরোনামের গানে কণ্ঠ দেন চঞ্চল-শাওন। হাছন রাজার কালজয়ী এ গানের সংগীতায়োজন করেন দেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী পার্থ বড়ুয়া। গত ১৯ জুলাই ইউটিউবে মুক্তি পায় গানটি। গানটি দারুণ সাড়া ফেলেছে দর্শক-শ্রোতা মহলে। এ পর্যন্ত গানটির ভিউ দাঁড়িয়েছে প্রায় ৩০ লাখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

করোনায় আক্রান্ত মেহের আফরোজ শাওন

আপডেট টাইম : ০৩:২৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১