ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

প্রকাশ্যে এভ্রিলের আঙুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১
  • ২২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ছানায় গভীর ঘুমে আচ্ছন্ন এভ্রিল। তার বালিশের পাশে রাখা মুঠোফোন ও একটি বই। হঠাৎ বেজে উঠে ফোন। কিন্তু তার ঘুম ভাঙে না। কেউ একজন ফিসফিস করে ‘চিত্রা’ বলে ডাকতে থাকে। একরাশ উৎকণ্ঠা নিয়ে জেগে উঠেন তিনি। দৃশ‌্যটি বাস্তবের নয়, ‘আঙুল’ নামে স্বল্পদৈর্ঘ‌্য চলচ্চিত্রের। ইভান মনোয়ার পরিচালিত এই চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত জান্নাতুল নাঈম এভ্রিল।

কয়েক দিন আগে ইউটিউবে মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি। এর গল্পে দেখা যায়—চিত্রার জীবনে আসা প্রায় সব পুরুষই তার দিকে আঙুল তুলে জীবন দুর্বিষহ করে ফেলেছে। একদিন হাইওয়েতে চিত্রার কাছে লিফট চায় কবীর। গাড়িতে উঠার পর কবীর চিত্রার শরীরে টাচ করে। হঠাৎ চিত্রা ব্যাগ থেকে ধারালো অস্ত্র বের করে কবীরের আঙুল কেটে ফেলে। ঘোষণা দেয়—‘যতবার নারীর ওপর পুরুষের আঙুল উঠবে, সেই আঙুল কেটে ফেলবে।’

চলচ্চিত্রটির অন‌্যান‌্য চরিত্রে অভিনয় করেছেন—ফারহান খান রিও, রাইসা, শাহীন মৃধা প্রমুখ। এটি প্রযোজনা করেছে আই থিয়েটার। প্রতিষ্ঠানটির অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও আই থিয়েটার এন্টারটেইনমেন্ট অ্যাপসে দেখা যাচ্ছে চলচ্চিত্রটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

প্রকাশ্যে এভ্রিলের আঙুল

আপডেট টাইম : ০৩:২৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১