ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

ববিতার জন্মদিনে শাকিব বললেন, ‘হয়তো আফসোস একদিন ঘুচবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১
  • ২৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী ফরিদা আক্তার ববিতার জন্মদিন আজ। সব বাধা কাটিয়ে এবারের জন্মদিন ছেলের সঙ্গেই কাটাচ্ছেন ববিতা।

তবে জন্মদিন নিয়ে কোনো উচ্ছ্বাস নেই ববিতার। এর কারণ গত বুধবার তার মেজো চাচা মারা গেছেন। করোনায় পরিচিত অনেকেই মারা গেছেন। এ অবস্থায় মনও ভীষণ খারাপ এ অভিনেত্রীর।

সে কথা ববিতা জানালেও তাকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানানো থামাননি ঢালিউডের তারকারাসহ দর্শক ও সিনেপ্রেমীরা।

তবে অন্যদের চেয়ে একটু আলাদাভাবে ববিতাকে শুভেচ্ছা জানিয়েছেন দেশসেরা নায়ক শাকিব খান। তিনি তার শুভেচ্ছাবার্তায়  আক্ষেপও প্রকাশ করেছেন।

শাকিবের আক্ষেক, ববিতার মতো কিংবদন্তি অভিনেত্রীদের নিয়ে বায়োপিক সিনেমা হওয়া উচিৎ। যেমনটা পাশের দেশ ভারতে নিয়মিত হয়।কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই কারো।

৩০ জুন শুরু হওয়ার সাথে সাথেই নিজের ভেরিফায়েড ফেসবুকে ববিতাকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে এক দীর্ঘ স্ট্যাটাস দেন শাকিব।সেখানেই এই আক্ষেপের কথা জানান।

তিনি লেখেছে, ‘ষাট, সত্তর, আশির দশকে পাশের দেশের সিনেমার অভিনেতা-অভিনেত্রীদের ঘিরে কতো কতো সিনেমা নির্মিত হচ্ছে; অথচ ববিতা ম্যাডামদের মতো গুণী অভিনয়শিল্পীদের আমরা পরবর্তীতে আর ব্যবহারই করতে পারলাম না! তাদের জন্য যুতসই গল্প-চরিত্র নির্মাণ করতে পারলাম না! হয়তো এসব আফসোসও একদিন ঘুচবে। অন্তত ববিতা ম্যাডামের জন্মদিনে এমন প্রত্যাশাই জানিয়ে রাখলাম।’

শুভেচ্ছাবার্তায় শাকিব আরও লিখেছেন, ‘অনস্ক্রিনে অসংখ্যবার দর্শক তাকে আমার মায়ের ভূমিকায় দেখেছেন, অথচ অফস্ক্রিনেও তিনি আমার কাছে তেমন একজন মমতাময়ী মা। দেশের সিনেমাপ্রেমী মানুষের কাছে তো বটেই, বিশ্ব সিনেমার ইতিহাসেও যার নাম ডাক। কমার্শিয়াল সিনেমার পাশাপাশি ভিন্নধারার সিনেমাতেও তিনি ছিলেন স্বতঃস্ফূর্ত। তার অভিনয় দেখে মুগ্ধ হননি এমন প্রজন্ম খুঁজে পাওয়া যাবে না। সেই সত্তরের দশকেই ববিতা ম্যাডাম বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ঘুরেছেন। বাংলা সিনেমার প্রতিনিধিত্ব করেছেন। সেই সময়ে দেশের সব গুণী নির্মাতার পছন্দের তালিকায় ছিলেন আমাদের ববিতা ম্যাডাম। কাজ করেছেন সত্যজিৎ রায়ের মতো পৃথিবীখ্যাত নির্মাতার সিনেমাতেও।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

ববিতার জন্মদিনে শাকিব বললেন, ‘হয়তো আফসোস একদিন ঘুচবে

আপডেট টাইম : ০৩:১২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১