ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

আজ মুক্তি পাচ্ছে ফিচার ফিল্ম ‘‌সাহসিকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১
  • ২৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ নির্মাতা তানিম রহমান অংশু নির্মাণ করেছেন টিভি ফিচার ফিল্ম ‘সাহসিকা’। আহমেদ খান হীরক ও নাসিমুল হাসানের চিত্রনাট্যে নির্মিত টিভি ফিচার ফিল্মটি আজ (২৮ জুলাই) একযোগে মুক্তি পাবে দীপ্ত টিভি এবং ইউটিউব চ্যানেলে। ‘সাহসিকা’ দুপুর ২টায় প্রচার হবে টিভিতে, একই দিন রাত ৯টায় উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

তানিম রহমান অংশু জানান, এটা টিভি ফিচার ফিল্ম, যা টিভি দর্শকদের জন্য তৈরি হলো। বর্তমান সময়ে আলোচিত ঘটনা থেকেই ছবিটি নির্মাণ হলো।

‘‌সাহসিকা’‌র গল্পে দেখা যাবে, কলেজপড়ুয়া ফারিয়ার প্রথম প্রেম মাহাদি। কিন্তু টিনএজ এ প্রেমে আঘাত লাগল তখনই, যখন মাহাদির কাছেই তাকে হতে হলো ধর্ষণের শিকার! প্রেম মুছে গেল… থেকে গেল গ্লানি। পরিবার থেকেই শুনতে হলো হাজারটা তিরস্কার, ঘটনাটা ধামাচাপা দিতে চাইলো আপন মানুষগুলোই। ওদিকে মাহাদির পক্ষ থেকেও আসলো হুমকি। আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই নিজেকে গুটিয়ে নিতে পারতো ফারিয়া। কিন্তু তা না করে বিচার চাইতে এগিয়ে এলো সাহসী ফারিয়া। আর সেই সাহসের সঙ্গী হলো পুলিশ অফিসার নাদিয়া এবং ব্যারিস্টার ফরিদ। আদালতের মঞ্চে চলল ন্যায়-অন্যায়ের আঘাত-পাল্টা-আঘাত! মাহাদির বিত্তের বিরুদ্ধে ফারিয়ার ন্যায়বিচারের লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতবে? টানটান উত্তেজনা নিয়ে নির্মিত হচ্ছে টিভি ফিচার ফিল্মটি।

‘‌সাহসিকা’‌য় ফারিয়ার চরিত্রে অভিনয় করছেন তানজিন তিশা, আর মাহাদির চরিত্রে মনোজ প্রামাণিক। পুলিশ অফিসার নাদিয়ার চরিত্রে তারিন, ব্যারিস্টার ফরিদের চরিত্রে আশীষ খন্দকার এবং আসামি পক্ষের আইনজীবির চরিত্রে অভিনয় করেছেন মিথিলা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আজ মুক্তি পাচ্ছে ফিচার ফিল্ম ‘‌সাহসিকা

আপডেট টাইম : ০৩:১৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১