ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

এবার মেট্রোরেলের ডিপোতে দর্শকশূন্য ‘ইত্যাদি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
  • ৩৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের সবচেয়ে জনপ্রিয় বিনোদনভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতিবারই ভিন্ন ভিন্ন লোকেশনে ধারণ করা হয়। ইত্যাদির প্রতিটি পর্বে দর্শকদের উপস্থিতি থাকলেও এবারই প্রথম কোনো দর্শক থাকছে না শুটিংয়ে। করোনার কারণে এবারের পর্ব ধারণ করা হয়েছে ঢাকার উত্তরায় দিয়াবাড়িতে অবস্থিত মেট্রোরেল লাইন-৬ এর ডিপোতে। গত ১৬ জুলাই দেশের প্রথম দূর-নিয়ন্ত্রিত বৈদ্যুতিক মেট্রোরেলের প্রথম গন্তব্যস্থলের সুবিশাল ওয়ার্কশপে ধারণ করা হয় এই পর্বটি। মেট্রোরেলের সঙ্গে সাদৃশ্য রেখে নির্মাণ করা আলোকিত মঞ্চে এই ধারণ অনুষ্ঠান চলে বিকাল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত।

অনুষ্ঠানটির নির্মাতা হানিফ সংকেত জানান, শেকড়ের সন্ধানে আমরা সবসময়ই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রচারবিমুখ, জনকল্যাণে নিয়োজিত মানুষদের তুলে ধরার চেষ্টা করি। পাশাপাশি গত প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে অচেনা-অজানা বিষয় ও তথ্যভিত্তিক শিক্ষামূলক প্রতিবেদন প্রচার করে আসছে। আর সেই ধারাবাহিকতায় এবারের পর্বে আমাদের স্বপ্নের মেট্রোরেলের ইতিহাস, অগ্রগতি, বিভিন্ন কারিগরি দিক, সুবিধাসমূহের ওপর রয়েছে তিনটি তথ্যভিত্তিক প্রতিবেদন। রয়েছে নাটোরের বড়াই গ্রাম উপজেলার প্রকৌশলী মোঃ আমিন উল্লাহর আরেকটি উদ্বুদ্ধকরণ প্রতিবেদনও। থাকছে গ্রীসে ধারণ করা অলিম্পিক স্টেডিয়ামের প্রায় ৩ হাজার বছরের পুরানো ইতিহাস থেকে বর্তমান ইতিহাস।

এছাড়া অনুষ্ঠানে গান রয়েছে দুটি। খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামানের কথায়, মনোয়ার হোসেন টুটুলের সুরে সাবিনা ইয়াসমিন গেয়েছেন একটি দেশাত্মবোধক গান। গানটির কোরিওগ্রাফিতে অংশ নিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির ক’জন স্থপতি ও প্রকৌশলী।

সম্প্রতি সিলেট অঞ্চলের একটি গান সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে। তৈরি হয়েছে ধূমজাল। ‘ইত্যাদি’র এবারের পর্বে সেই গানটির প্রকৃত ইতিহাস তুলে ধরার পাশাপাশি মঞ্চে আমন্ত্রণ জানানো হয়েছে সেই চিকিৎসকদের, যাদের নৃত্যে গানটি আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছে।

পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছে শিল্পী তসিবাকে। সংগৃহীত কথা ও সুরে ‘ইত্যাদি’র এবারের পর্বে তসিবার জন্য একটি গান নতুনভাবে রেকর্ড করা হয়। গানটির র‌্যাপ অংশ গেয়েছেন মাহমুদুল হাসান। সংগীতায়োজন করেছেন তরুণ সংগীত পরিচালক নাভেদ পারভেজ। গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন ‘ইত্যাদি’র নিয়মিত নৃত্যশিল্পীরা।

এবারের ‘ইত্যাদি’তে কোনো আমন্ত্রিত দর্শক না থাকার পরও করা হয়েছে দর্শক পর্ব। কিন্তু দর্শক ছাড়া কিভাবে দর্শক পর্ব? মামা তথা অভিনেতা আব্দুল কাদেরের মৃত্যুর পর ভাগ্নে আফজাল শরীফকে এই প্রথম দেখা যাবে। কিন্তু সেখানে তার ভূমিকা কী থাকবে? এই সব প্রশ্নেরই উত্তর পাওয়া যাবে ৩০ জুলাই প্রচার প্রতীক্ষিত ‘ইত্যাদি’তে।

ইত্যাদির রচনা, পরিচালনা ও উপস্থাপনায় হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে যথারীতি কেয়া কসমেটিকস লিমিটেড। আগামী ৩০ জুলাই (শুক্রবার) রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে প্রচারিত হবে অনুষ্ঠানটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এবার মেট্রোরেলের ডিপোতে দর্শকশূন্য ‘ইত্যাদি

আপডেট টাইম : ০২:৪১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১