ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

গোবিন্দর বাড়িতে বাসন মাজতেন কোটিপতির মেয়ে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
  • ৪৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ সিনেমায় পরিচয় ভাঁড়িয়ে প্রেমিক কিংবা প্রেমিকার মন পেতে কোটিপতির সন্তানদের বাসন মাজা কিংবা গাড়িচালকের কাজ নেওয়ার গল্প তো অনেক দেখেছেন। বলিউড তারকা গোবিন্দ ‘হিরো নাম্বার ওয়ান’ সিনেমায় কোটিপতি বাবার ছেলে হয়েও কারিশিমা কাপুরের মন পেতে কাজ নিয়েছিলেন তার বাড়িতে।

কিন্তু সিনেমার গল্প নয়, বাস্তবেই গোবিন্দর জীবনে এসেছিলেন এক কোটিপতির মেয়ে, যিনি গোবিন্দকে ভালোবাসে তার বাড়িতে বাসন মাজার কাজ নিয়েছিলেন।

ওই নারীর নামপরিচয় কখনো প্রকাশ করেননি গোবিন্দ কিংবা তার স্ত্রী সুনীতা।তবে এক সাক্ষাৎকারে ঘটনাটি স্বীকার করে নিয়েছিলেন।

অভিনয়, নাচ সব মিলিয়ে বলিউডে তখন জনপ্রিয় নায়ক হয়েছিলেন গোবিন্দ। অসংখ্য ভক্ত ছিল তার। গোবিন্দর সেই গুণমুক্ত একজন ছিলেন ওই নারী। গোবিন্দকে বিয়ে করতে চেয়েছিলেন। তবে বলিউডে জনপ্রিয়তা পাওয়ার অনেক আগে ১৯৮৭ সালে গোবিন্দর বিয়ে হয়ে গিয়েছিল।

যদিও গোবিন্দর বিবাহিত হওয়ার খবর তখনও বলিউডের কেউই জানতেন না। ক্যারিয়ারের স্বার্থেই এই খবর লুকিয়ে রেখেছিলেন গোবিন্দ। তা নিয়ে তার স্ত্রীরও কোনো আপত্তি ছিল না।

গোবিন্দর বিবাহিত হওয়ার খবর ওই নারীও জানতেন না। তিনি গোবিন্দর বাড়ির ঠিকানা জোগাড় করে চলে যান। নিজেকে তিনি পরিচারিকা হিসেবে পরিচয় দিয়েছিলেন। গোবিন্দ এবং তার মায়ের কাছে নিজের অসহায়তার কথা বলে পরিচারিকার কাজ পান।

ওই নারী গোবিন্দর বাড়িতে বাসন মাজার কাজ পেয়েছিলেন। গোবিন্দর প্রেমে এই কাজও মুখ বুজে করছিলেন তিনি।তবে তার কাজ গোবিন্দর মায়ের একদম পছন্দ হচ্ছিল না। আসলে তিনি ঠিকমতো বাসন মাজতে পারতেন না।

একদিন কোটিপতি বাবার সাথে মেয়েটির কথোপকথন গোবিন্দর স্ত্রী সুনীতা শুনে ফেলেন। কথা শুনে সুনীতার সন্দেহ হলে গোবিন্দকে সব জানান তিনি।

পরে গোবিন্দ মেয়েটির সাথে কথা বলে আসল বিষয়টি জানতে পারেন। মেয়েটির বাবার সাথে যোগাযোগ করে বাড়ি পাঠিয়ে দেন তাকে।

মেয়েটির বাবা বড় ব্যবসায়ী ছিলেন। মেয়েটি ভেবেছিলেন পরিচারিকা হয়ে ঢুকে গোবিন্দর সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে তারপর তাকে নিজের প্রকৃত পরিচয় দিয়ে প্রেম প্রস্তাব দেবেন। তবে গোবিন্দ বিবাহিত জানতে পেরে আঘাত পেয়েছিলেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

গোবিন্দর বাড়িতে বাসন মাজতেন কোটিপতির মেয়ে

আপডেট টাইম : ০৯:৪৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১