ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

জমে উঠেছে চঞ্চল-মৌসুমী হামিদের মুঘল ফ্যামিলি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৭:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১
  • ২৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ অন্যান্য ঈদের মতো এই ঈদেও প্রায় প্রতিটি টিভি চ্যানেলেই একক নাটকের পাশাপাশি ঈদ ধারাবাহিক নাটকও প্রচার হচ্ছে। এখন পর্যন্ত এর মধ্যে বেশ কিছু নাটক দর্শকপ্রিয়ও হচ্ছে। তেমনই একটি নাটক ‘মুঘল ফ্যামিলি’।

বৃন্দাবন দাসের রচনায় এটি পরিচালনা করেছেন দীপু হাজরা। নাটকটি ঈদের দিন থেকে বিকাল ৪টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে বাংলাভিশনে। নাটকটির কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও মৌসুমী হামিদ।

গল্পে দেখা যায়- উত্তরবঙ্গের গ্রামের মোটামুটি সচ্ছল একটি পরিবারকে ঘিরে ধারাবাহিকের গল্প এগিয়ে যাবে। পরিবারটির সদস্যরা নিজেদের গ্রামের আর সব মানুষের চাইতে আলাদা শ্রেণির মনে করে। আধুনিক শহুরে জীবনযাপনের আপ্রাণ চেষ্টা তাদের। এমনকি গ্রামের আঞ্চলিক ভাষায় কথাও বলতে চায় না তারা। শুদ্ধভাষায় কথা বলার চেষ্টা করে; তবে তা প্রায়ই অপভ্রংশ হয়। তাদের এসব কর্মকাণ্ড গ্রামের মানুষের কাছে পছন্দ হয় না। তাই বিদ্রূপ করে এই পরিবারের নাম দিয়েছে ‘মুঘল ফ্যামিলি’। আড়ালে এ পরিবারের লোকজনকে নিয়ে মানুষ হাসাহাসিও করে।

এতে অভিনয় প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, ঈদের নাটকে অভিনয় করতে সব সময়ই ভালো লাগে। এ নাটকটির গল্প বেশ ভালো ছিল। তাছাড়া সহশিল্পীরাও অভিজ্ঞ ও জনপ্রিয়। এদিকে দর্শকও নাটকটি আগ্রহ নিয়েই দেখছেন। সব মিলিয়ে নাটকটি আমার ভালো লেগেছে।

চঞ্চল চৌধুরী বলেন, বৃন্দাবন দাস রচিত নাটকে আগেও অসংখ্যবার অভিনয় করেছি। সেগুলোও দর্শকের কাছে প্রশংসিত ছিল। এই নাটকটিও দর্শকের কাছে সাড়া জাগিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জমে উঠেছে চঞ্চল-মৌসুমী হামিদের মুঘল ফ্যামিলি

আপডেট টাইম : ১০:১৭:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১