ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

দ্য রক’ ভক্তদের জন্য দুঃসংবাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৪:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১
  • ৩৯২ বার

হাওর বার্তা ডেস্কঃ হলিউড সিনেমার সেরা তারকাদের অন্যতম ডোয়েইন ডগলাস জনসন। পর্দায় যার উপস্থিতি মানেই সিনেমা সুপার-ডুপার হিট। তবে সিনেমার চেয়েও রেসলিং রিংয়ে ব্যাপক জনপ্রিয় তিনি।

‘দ্য রক’ নামে বিশ্বখ্যাত এ তারকা। রেসলিং ও সিনেমায় দুই ভুবনেই অগণিত ভক্ত তার।

এবার ভক্ত-অনুরাগীদের জন্য দুঃসংবাদ জানালেন ডোয়েইন জনসন। দুনিয়ার অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক সিনেমা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে আর দেখা যাবে না তাকে।

এ তথ্য নিশ্চিত করেছেন এ সিনেমায় জনসনের সহঅভিনেতা হলিউডের আরেক জনপ্রিয় তারকা ভিন ডিজেল।

ভিন ডিজেল বলেছেন,  ‘সিনেমাটির নবম কিস্তিতে রকের প্রতি তাদের গভীর ভালোবাসা থাকবে। তিনি সিনেমাটিতে থাকছেন না।’

তবে কি কারণে বাদ পড়লেন ডোয়াইন জনসন সে বিষয়ে কিছুই জানাননি তিনি।

এমন সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন ডোয়েইন জনসনও। হলিউডের এক গণমাধ্যমে বলেন, ‘এমন কথা শোনার পর আমার শুধু হাসি এসেছে। আমি শুধু হেসেই গেছি। আমি এই ফ্র্যাঞ্চাইজি থেকে বিদায় নিচ্ছি। তবে আমি তাদের দশম ও ১১তম কিস্তির জন্য শুভকামনা জানাই। যদিও সেগুলো আমাকে ছাড়াই হবে।’

২০১১ সাল থেকে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এ অভিনয় করছেন ডোয়েইন জনসন। ‘ফাস্ট ফাইভ’-এ দারুণ সাফল্যের পর তাকে মুখ্য ভূমিকায় রেখে তৈরি হয় পর পর দুটি সিকুয়েল—‘ফিউরিয়াস সিক্স’ এবং ‘ফিউরিয়াস সেভেন’। ওই দুটিও আকাশচুম্বী সাফল্য পায়।

মাসখানেক আগে  ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস নাইন’ যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে মুক্তি পায়। করোনার মধ্যেও তা সর্বোচ্চ বক্স অফিস কালেকশন তুলতে সমর্থ হয়। এবার সিনেমাটির সবশেষ কিস্তিতে থাকছেন না দ্য রক।

তথ্যসূত্র: ইউএস ম্যাগাজিন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দ্য রক’ ভক্তদের জন্য দুঃসংবাদ

আপডেট টাইম : ০৫:২৪:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১