ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

বিবাহিত নায়কের সঙ্গে প্রেম, শাস্তিস্বরূপ নিষিদ্ধ হন অভিনেত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
  • ২২২ বার

হাওর বার্তা ডেস্কঃ বিবাহ বহির্ভূত সম্পর্ক বলিউডে খুবই সাধারণ বিষয়। একটা সম্পর্ক ভেঙে নতুন সম্পর্ক জোড়া লাগতে বেশি সময় লাগে ইন্ডাস্ট্রির তারকাদের।

কিন্তু জানেন কি এক বিবাহিত অভিনেতার সঙ্গে প্রেম করার ‘অপরাধে’ কন্নড় ইন্ডাস্ট্রি এক জনপ্রিয় অভিনেত্রীকে নিষিদ্ধ করে দিয়েছিল? তিন বছরের জন্য তাকে নিষিদ্ধ করা হয়েছিল! এমনই ঘটনা ঘটেছিলো অভিনেত্রী নিকিতা ঠুকরাল। তিনি কন্নড় ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত মুখ।

মুম্বাইয়ে একটি পঞ্জাবি পরিবারে জন্ম নিকিতার। সেখানতার একটি কলেজ থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর করেন তিনি। মেধাবী হওয়া সত্ত্বেও নিকিতার পড়াশোনা নিয়ে আর এগোনোর ইচ্ছা ছিল না। তাই স্নাতকোত্তর শেষ করেই তিনি মডেলিংয়ে ঢুকে পড়েন।

২০০২ সালে ‘আতি রহেগী বহারেঁ’ নামে একটি হিন্দি ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পান তিনি। কিন্তু বলিউড ইন্ডাস্ট্রিতে সেভাবে কিছু করে উঠতে পারছিলেন না। বরং কন্নড়, তেলুগু এবং মালয়ালম ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় হয়ে ওঠেন।

এক বার জুহুর একটি রেস্তরাঁয় বন্ধুদের সঙ্গে গিয়েছিলেন নিকিতা। তখন সেখানে হাজির ছিলেন প্রযোজক ডি রামানায়ডুও। নিকিতার থেকে কিছু দূরেই ছিলেন তিনি।

নিকিতাকে দেখেই পছন্দ হয়ে গিয়েছিল তার। ওই প্রযোজক নিজের একটি ছবির উপরই কাজ করছিলেন। রেস্তরাঁর মধ্যেই নিকিতাকে সেই ছবির প্রস্তাব দেন তিনি।

ছবিটি ছিল ২০০২ সালের ‘হ্যায়’। বক্স অফিসে ছবিটি খুব একটা প্রভাব ফেলতে পারেনি ঠিকই, কিন্তু নিকিতার জন্য ইন্ডাস্ট্রির দরজা খুলে দিয়েছিল। ওই বছরই আরো দু’টি দক্ষিণী ছবিতে তিনি সুযোগ পেয়ে যান। কন্নড় ইন্ডাস্ট্রিতে দ্রুত নিকিতা প্রথম সারির অভিনেত্রী হয়ে উঠেছিলেন।

কিন্তু ২০১১ সালের একটি ছবি তার জীবন পাল্টে দিয়েছিল। ওই বছর ‘প্রিন্স’ নামে একটি ছবি মুক্তি পেয়েছিল অভিনেত্রীর। তার বিপরীতে ছবিতে অভিনয় করেছিলেন দর্শন।

ছবি মুক্তির পরও দর্শন এবং নিকিতার রসায়ন নিয়ে চর্চা থামেনি। নিকিতা এবং দর্শনের মেলামেশাও বন্ধ হয়নি। প্রথম দিকে বিষয়টিকে খুব একটা পাত্তা দেননি দর্শনের স্ত্রী বিজয়লক্ষ্মী।

পরে তিনি বুঝতে পেরেছিলেন স্বামী দর্শন ক্রমে নিকিতার দিকে ঝুঁকছেন। এর পরই ব্যবস্থা নেন তিনি। দর্শন এবং নিকিতার বিরুদ্ধে ইন্ডাস্ট্রিতে অভিযোগ জানান।

নিকিতার বিরুদ্ধে তার স্বামীকে সংসার বিমুখ করার অভিযোগ করেছিলেন। স্বামী দর্শনের বিরুদ্ধে নিকিতার কথায় তাকে শারীরিক নিগ্রহের অভিযোগও জানিয়েছিলেন তিনি।

অভিযোগের ভিত্তিতে দর্শনের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেয়। নিকিতার কী পরিণতি হয়েছিল? কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি তিন বছরের জন্য তাকে নিষিদ্ধ করে দিয়েছিল।

মনে করা হয় নিকিতাই প্রথম এবং একমাত্র অভিনেত্রী যাকে বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক রাখার জন্য ঘোষিতভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল।

এই ঘটনা সামনে আসার পরই হইচই পড়ে যায় ইন্ডাস্ট্রিতে। নিকিতার বিরুদ্ধে যেমন অনেককে সরব হতে দেখা যায় তেমন নিকিতার পাশেও দাঁড়ান অনেকে। ইন্ডাস্ট্রির নীতি পুলিশির বিরোধিতাও করতে দেখা যায়।

অবশেষে নিকিতাকে ছাড়পত্র দিতে বাধ্য হয় কন্নড় ইন্ডাস্ট্রি। কিন্তু এই ঘটনা নিকিতার ভাবমূর্তিকে এতটাই প্রভাব ফেলেছিল যে তার পর থেকে ভাল সুযোগ তিনি পাচ্ছিলেন না।

২০১৭ সালে নিকিতা বিয়ে করে নেন। কিছু দিন ইন্ডাস্ট্রি থেকে দূরেও চলে যান। ২০১৮ সালে তার শেষ কন্নড় ছবি মুক্তি পায়। তারপর থেকে এখনো কোনো ছবি করেননি তিনি। ২০২০ সালে তাকে একটি ধারাবাহিকে দেখা গিয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিবাহিত নায়কের সঙ্গে প্রেম, শাস্তিস্বরূপ নিষিদ্ধ হন অভিনেত্রী

আপডেট টাইম : ০৪:১৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১