ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

স্বামীর পর্নকাণ্ডে জিজ্ঞাসাবাদ শিল্পা শেট্টিকে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১২:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
  • ২৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ পর্ন কেলেঙ্কারিতে স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেপ্তারের চার দিনের মাথায় পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টিকে। শুক্রবার (২৩ জুলাই) মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা তাকে জেরা করে। স্বামীর পর্নগ্রাফির ব্যবসা সম্পর্কে তিনি কিছু জানতেন কি-না, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে।

রাজ কুন্দ্রার ‘ভিয়ান ইন্ডাস্ট্রিজ’-এর অন্যতম ডিরেক্টর শিল্পা। কিন্তু তদন্ত চলছে শুধুমাত্র ‘কেনরিন’ নামে একটি সংস্থা নিয়ে। জানা গেছে, এই প্রতিষ্ঠানটির হাতেই ছিল ‘হটশটস’ অ্যাপের মালিকানা। এই অ্যাপের মাধ্যমেই রাজ তার তৈরি ছবিগুলো দেখাতেন। শিল্পার বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ না থাকলেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার কর্মকর্তরা তার বাড়িতে গেলে জবানবন্দি দিতে রাজি হন শিল্পা শেট্টি।

জানা গেছে, ‘ভিয়ান ইন্ডাস্ট্রিজ’-এ ডিরেক্টর হিসেবে শিল্পা কতদিন ধরে কাজ করছেন, সে বিষয়েও প্রশ্ন করা হয়েছে। ‘হটশটস’ অ্যাপের মালিকানা ‘কেনরিন’-এর হাতে থাকলেও ভিডিও তৈরি থেকে ব্যবসার হিসাবরক্ষণ সবই হতো এই ‘ভিয়ান ইন্ডাস্ট্রিজ’-এর মাধ্যমেই।

এর আগে গত ১৯ জুলাই রাতে শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। রাজের বিরুদ্ধে অভিযোগ, তিনি পর্ন ছবি বানিয়ে সেগুলো বিশেষ অ্যাপের মাধ্যমে মানুষের ফোনে ছড়িয়ে দিতেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্বামীর পর্নকাণ্ডে জিজ্ঞাসাবাদ শিল্পা শেট্টিকে

আপডেট টাইম : ১২:১২:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১