ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জিম্বাবুয়েতে মাহমুদুল্লাহর ইমামতিতে টাইগারদের ঈদ জামাত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২২:০১ অপরাহ্ন, বুধবার, ২১ জুলাই ২০২১
  • ২৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এই মুহূর্তে জিম্বাবুয়েতে অবস্থান করছে লাল-সবুজের প্রতিনিধিরা। এবারের ঈদুল আজহা সেখানেই পালন করছেন তারা। তার আগে জিম্বাবুয়েকে তাদেরই মাঠে প্রথমবার হোয়াইওয়াশ করে টাইগারভক্তদের ঈদের আনন্দ বহুগুণ বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ দল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারকারা।

সিরিজ জয়ের ট্রফি হাতে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

পরিবারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি, স্বাস্থ্যবিধির কথা মনে করিয়ে দিতে ভোলেননি, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বুধবার (২১ জুলাই) হারারে ঈদ জামাতে অংশ নিয়েছেন বাংলাদেশ দলের খেলেয়াড় ও সাপোর্টিং স্টাফরা। তাসকিন আহমেদ নিজের ফেসবুকে একাধিক ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে দলের সিনিয়র সদস্য মাহমুদুল্লাহ রিয়াদ ইমামের ভূমিকায় অবস্থান করছেন।

টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষ। দুটিই নিজেদের পকেটে পুড়েছে সফরকারীরা। বৃহস্পতিবার (২২ জুলাই) মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় শুরু হবে ম্যাচটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জিম্বাবুয়েতে মাহমুদুল্লাহর ইমামতিতে টাইগারদের ঈদ জামাত

আপডেট টাইম : ০৬:২২:০১ অপরাহ্ন, বুধবার, ২১ জুলাই ২০২১