ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

ট্রাফিক পুলিশের চরিত্র অভিনয়ে মেহজাবিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৭:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১
  • ২৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বৈচিত্রময় চরিত্রে অভিনয় করে দর্শক মুগ্ধ করে চলেছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। এই লাক্স তারকা আসছে ঈদে বেশ কিছু নাটক নিয়ে হাজির হবেন। তার একটি ‘আলো’। নাটকটি ঈদের পঞ্চম দিন রাত ৮টা ৩০ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে। এতে মেহজাবিন এবার ট্রাফিক পুলিশের চরিত্রে অভিনয় করেছেন। গোলাম সারোয়ার অনিকের রচনায় ‘আলো’ শিরোনামের নাটকটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। এতে আলো চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী এবং নিয়ন রূপে হাজির হবেন মনোজ কুমার প্রামাণিক। এ নাটকের গল্পে দেখা যাবে, আলো মধ্যবিত্ত শিক্ষিত পরিবারের মেয়ে। বাবার স্বপ্ন ছিলো মেয়ে পুলিশ হবে। আলো আজ ট্রাফিক সার্জেন্ট হয়েছে। প্রথম দিনেই বাবার দোয়া নিয়ে কর্মস্থলে তার কাজ বুঝে নেয়। সারাদিন প্রখর রৌদ্রের মধ্যে কাজ করতে গিয়ে আলোকে নানা প্রতিকূল অবস্থায় পড়তে হয়। কিন্তু সমস্যাটা বাঁধে টয়লেট নিয়ে। কোন ট্রাফিক পুলিশ বক্সের সামনেই টয়লেট নেই। একদিন রাতে ডিউটিরত অবস্থায় এক মাতাল ট্রাক ড্রাইভারের গাড়ি আটকায় আলো। সেই ড্রাইভারের লাইসেন্সের মেয়াদ উর্ত্তীর্ণ, তার উপর সে মাতাল। এ অবস্থায় গাড়ি চালালে যে কোন ধরণের বড় অ্যাক্সিডেন্ট হতে পারে ড্রাইভারকে আলো এ কথাটা বুঝাতেই পারছে না। ড্রাইভারটিকে মামলা দিলে সে আলোকে দেখে নেয়ার হুমকি দেয়। এরমধ্যে নেম প্লেট বিহীন একটি বাইক আটকায় আলো। বাইকারের নাম নিয়ন। সে এই গল্পের নায়ক। নেম প্লেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় তাকেও জরিমানা করেন আলো। এদিকে নিয়নের আলোকে ভালো লেগে যায়। সে প্রতিদিন আলোর ডিউটির জায়গায় আসে। এভাবে তাদের মধ্যে পরিচয় ও নাম্বার আদান প্রদান হয়। একদিন রাতে আলোকে ফোন দেন নিয়ন। কিন্তু আলোর সহকর্মী রুমা জানায় আলো অসুস্থ। পর্যাপ্ত পানি না খাওয়ায় এবং দীর্ঘ সময় পশ্রাব আটকে রাখায় ইনফেকশন হয়েছে এবং সেখান থেকে কিডনিতেও সমস্যা দেখা দিয়েছে। আলোর আবেদনের প্রেক্ষিতে একসময় প্রত্যেক নারী পুলিশ বক্সের সামনে পোর্টেবল টয়লেট স্থাপন করা হয়। সবাই আলোকে অভিনন্দন জানায়। নিয়নও তাদের একজন। নিয়ন আলোকে ফোন দিয়ে বলে এমন একটা বিষয় সেলিব্রেট করা উচিত। আলো জানায় ডিউটি শেষে তারা কোথাও বসে সেলিব্রেট করবে। কিন্তু তার আগেই ঘটে যায় দুর্ঘটনা। যা দর্শকের মনে দাগ কাটবে বলে বিশ্বাস পরিচালকের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

ট্রাফিক পুলিশের চরিত্র অভিনয়ে মেহজাবিন

আপডেট টাইম : ০৫:৪৭:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১