ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

নরওয়ের ‘বলিউড ফেস্টিভ্যাল’-এ অনন্তর ‘দিন : দ্য ডে’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১
  • ২২১ বার

হাওর বার্তা ডেস্কঃ নরওয়ের ‘বলিউড ফেস্টিভ্যাল’-এ প্রদর্শনের জন্য আমন্ত্রণ পেয়েছে অনন্ত জলিল অভিনীত নতুন ছবি ‘দিন : দ্য ডে’। ‘বলিউড ফেস্টিভ্যাল নরওয়ে ২০২১’ কর্তৃপক্ষ সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ‘দিন : দ্য ডে’ ছবির কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা-অভিনেত্রী অনন্ত-বর্ষাসহ প্রযোজক ও পরিচালককে আয়োজনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে। আগামী ১০ থেকে ১৬ সেপ্টেম্বর নরওয়েতে উৎসবটি অনুষ্ঠিত হবে।

‘বলিউড ফেস্টিভ্যাল নরওয়ে ২০২১’-তে নিজের ছবির আমন্ত্রণ পাওয়া প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ‘নরওয়ের উৎসবে যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছি। আমাদের ছবি সেখানে প্রদর্শিত হবে, আমরাও সশরীরে উপস্থিত থাকার চেষ্টা করব।’

অনন্ত জলিল আরো বলেন, ‘এটা নিঃসন্দেহে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি তথা বাংলাদেশের জন্য গৌরবের বিষয়। বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় উৎসবে বাংলাদেশি ছবি প্রদর্শিত হচ্ছে, পুরস্কারের জন্য নির্বাচিত হচ্ছে, এটি অবশ্যই আমাদের জন্য আনন্দের এবং গর্বের। নরওয়ের এ উৎসবটিতে বলিউডের ছবির পাশাপাশি আমাদের অর্থাৎ বাংলাদেশের ছবিও প্রদর্শিত হবে, এটি অনেক বড় পাওয়া। ’

‘বলিউড ফেস্টিভ্যাল নরওয়ে ২০২১’-তে ‘দিন : দ্য ডে’ ছবির প্রিমিয়ার অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন অনন্ত জলিল।

উল্লেখ্য, বলিউড ফেস্টিভ্যাল নরওয়ে স্ক্যান্ডিনেভিয়ার সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব। গত ১৮ বছর ধরে উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন দেশ ও ভাষাভাষী মানুষের মধ্যে এশিয়ান চলচ্চিত্রের পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে উৎসবটি প্রতি বছর অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন দেশের পাশাপাশি বলিউড অভিনেতা অভিনেত্রীরাও যোগ দেন।

বলিউড ফেস্টিভ্যাল মূলত ভারতের বলিউডের ছবি নিয়ে অনুষ্ঠিত হলেও সম্প্রতি এশিয়ার অন্যান্য দেশের ছবি প্রদর্শনের জন্যও নতুন একটি উইং খুলেছে কর্তৃপক্ষ। সেখানেই প্রদর্শনের জন্য আমন্ত্রণ পেয়েছে অনন্ত জলিলের ‘দিন : দ্য ডে’। ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত এ ছবিটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মরতুজা অতাশ জমজম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নরওয়ের ‘বলিউড ফেস্টিভ্যাল’-এ অনন্তর ‘দিন : দ্য ডে’

আপডেট টাইম : ০২:৪৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১