ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

ঈদে তারকাবহুল তিন নাটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১
  • ২২২ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী ঈদে প্রযোজনা প্রতিষ্ঠান ‘ক্লাব ইলেভেন’ থেকে প্রকাশ পাচ্ছে এ সময়ের আলোচিত দুই নির্মাতার জনপ্রিয় তারকা শিল্পীদের অভিনীত তিনটি নাটক।

এ তিন নাটকের মধ্যে কাজল আরেফিন অমি নির্মাণ করেছেন- ‘আপন’ এবং ‘অদ্ভুত’ শিরোনামের দুটি নাটক। নাটক দুটি রচনাও করছেন তিনি। মাবরুর রশীদ বান্নাহ নির্মাণ করেছেন ‘মায়ের ডাক’ শিরোনামের একটি নাটক। এই নাটকের গল্প লিখেছেন আকবর হায়দার মুন্না।

পারিবারিক গল্পে নির্মিত ‘আপন’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- তারিক আনাম খান, আরফান নিশো, মুনিরা মিঠু, শামীমা নাজনীন, তাসনিয়া ফারিন, জিয়াউল হক পলাশ, সুমন পাটোয়ারীসহ অনেকে।

ভৌতিক-কমেডি গল্পে ‘অদ্ভুত’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- সাবিলা নূর, জিয়াউল হক পলাশ, চাষী আলম, শরাফ আহমেদ জীবন, সুমন পাটোয়ারী, পাভেল, আব্দুল্লাহ রানাসহ অনেকে।

পারিবারিক বন্ধনে, মায়ার বাঁধনে বেঁধে রাখার গল্পে নির্মিত ‘মায়ের ডাক’ নাটকে পরিচালক বান্নাহ বসিয়েছেন তারার হাট। যেখানে অভিনয় করেছেন দিলারা জামান, তাহসান খান, মম, তৌসিফ, জোভান, ফারিন, কেয়া পায়েল ও শাহেদ আলীসহ একঝাঁক তারকা।

মানুষের জীবনে ঘটে যাওয়া প্রেম-বিরহ, প্রাপ্তি-অপ্রাপ্তি, মায়া-মমতা, দায়িত্ব এবং দায়বদ্ধতার মিশেলে নির্মিত হয়েছে এ নাটকগুলো- এমনটাই জানান ক্লাব ইলেভেনের কর্ণধার আকবর হায়দার মুন্না। তিনি আশা করছেন নাটকগুলো দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।

মোশনরক এন্টারটেইনমেন্টের সার্বিক তত্ত্বাবধায়নে নির্মিত এ নাটক তিনটি ক্লাব ইলেভেনের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

ঈদে তারকাবহুল তিন নাটক

আপডেট টাইম : ০৯:৪৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১