ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

শাড়িতে অপরূপা জয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০০:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১
  • ২৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ নন্দিত অভিনেত্রী জয়া আহসান তার ভক্ত-দর্শকের সামনে নানা রূপে নিজেকে উপস্থাপন করছেন। সময়ের ছাপ কখনোই পাত্তা পাচ্ছে না তার কাছে। কখনো প্রাচ্যের সাজ, কখনো পাশ্চাত্যের আউটলুক- ভক্তদের কাছে সবসময় আকর্ষণীয় জয়া। সোশাল মিডিয়ায় পোস্ট করা তার ছবি দেখতে সবসময়ই উপচে পড়ে হাজার হাজার দর্শক।

নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে বৃহস্পতিবার জয়া আহসান শাড়ি পরা তার বেশ কিছু ছবি পোস্ট করেছেন জয়া। যা ভক্তদের মন ছুঁয়ে গেছে। অফ হোয়াইট ভারতীয় তাঁতের একটি শাড়ি পড়েছেন তিনি, গলায় মানানসই এন্টিকসের নেকলস। বরাবরের মতো এই ছবিগুলোও ভাইরাল হয়েছে।

জয়া আহসানের শাড়ি পরা ছবির অ্যালবামটা মাত্র ৬ ঘণ্টায় ৮০ হাজারেরও বেশি মানুষের রিয়েকশ্যান পেয়েছে। কমেন্টসে বক্সে পড়েছে সহস্রাধিক প্রশংসবাক্য। জয়ার অফিশিয়াল ফেসবুক পেইজে ফলোয়ার রয়েছে ৪৬ লাখের বেশি।

ফেসবুকে পোস্ট করা ছবির সাজে জয়া আহসান হাজির হয়েছিলেন পেইন্ট সল্যুশন নির্মাতা প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের (বিপিবিএল) লাক্সারি সিল্ক পণ্যের অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে। আগামী ২ বছরের জন্য বার্জারের লাক্সারি সিল্ক পণ্যের বিভিন্ন ক্যাম্পেইন, এনগেজমেন্ট সেশন ও অন্যান্য প্রচারণামূলক কাজে সম্পৃক্ত থাকবেন তিনি।

দুই বাংলায় সমান তালে কাজ করে যাচ্ছেন অভিনেত্রী জয়া আহসান। ২০১৯ সালের টালিউডের ছবি ‘বিজয়া’ ও ‘রবিবার’–এর জন্য জয় ফিল্মফেয়ার (বাংলা) পুরস্কারে সমালোচকের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। জয়া আহসানকে সর্বশেষ বড় পর্দায় দেখা যায় চলতি বছর মার্চে বাংলা ভাষার প্রথম থ্রিডি চলচ্চিত্র ‘অলাতচক্র’-এ। এতে তিনি তায়েবা চরিত্রে অভিনয় করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

শাড়িতে অপরূপা জয়া

আপডেট টাইম : ১০:০০:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১