ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

নতুন অ্যাপস ‘সিনেবাজ’-এর যাত্রা শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
  • ২৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন আরো একটি ওটিটি প্ল্যাটফর্ম ‘সিনেবাজ’। বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে পরীক্ষামূলক যাত্রা শুরু করবে অ্যাপসটি। এমনটাই জানিয়েছেন এর কর্ণধার সেলিম খান।

প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান ‘সিনেবাজ’। দুই বাংলার তারকাদের নিয়ে নির্মিত সিনেমাগুলো এতে মুক্তি দেওয়া হবে। পথ চলা শুরু হবে জাতির জনক শেখ মুজিবুর রহমানের ওপর নির্মিত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমাটি দিয়ে।

সেলিম খান জানান, ১৫ জুলাই রাত ৯টা থেকে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমাটি বিনামূল্যে দেখা যাবে সিনেবাজ অ্যাপসে। এছাড়া শাপলা মিডিয়া ও শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত নতুন-পুরাতন সব সিনেমা থাকবে এই প্ল্যাটফর্মে।

‘বিনোদন এখানেই’ স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করছে ‘সিনেবাজ’। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৫ জুলাই) রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠানিক উদ্বোধন হবে অ্যাপসটির। এদিন সন্ধ্যায় ওটিটি প্ল্যাটফর্মটির উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সিনেবাজে মুক্তির অপেক্ষায় আছে- আগস্ট ১৯৭৫, বিদ্রোহী, কমান্ডো, বিক্ষোভ, লাইভ, অগ্নিবীনা, বুবুজান, লাগ ভেলকি লাগ, মাফিয়া, ছুটি, চোখ, চক্কর সিনেমাগুলো।

এগুলো অভিনয় করেছেন দুই বাংলার তারকারা। আছেন শাকিব খান, নিরব, বুবলী, আরিফিন শুভ, সাইমন সাদিক, আনিসুর রহমান মিলন, শান্ত খান, মাহিয়া মাহি, আঁচল, সোহানা সাবা, দীঘি, দেব, শ্রাবন্তী, বনি, কৌশানী প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

নতুন অ্যাপস ‘সিনেবাজ’-এর যাত্রা শুরু

আপডেট টাইম : ০৩:৪৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১