ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

ঈদুল আজহায় ৬টি গরু কোরবানি দেবেন: পরীমণি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
  • ২৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ গত কয়েকবছর ধরে এফডিসিতে সহশিল্পীদের জন্য গরু কোরবানি দিয়ে আসছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। সেই ধারাবাহিকতায় এবারও এফডিসিতে ৬টি গরু কোরবানি দেবেন এই অভিনেত্রী।

পরীমণি জানান, ‘প্রতি বছরই আমি সবার সঙ্গে ঈদ আনন্দ উদ্‌যাপনের চেষ্টা করি। এবারও সেই পরিকল্পনা নিয়েছি। করোনা পরিস্থিতিতে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিল্পী ও কলাকুশলীদের কথা মাথায় রেখে এবার এফডিসিতে ছয়টি গরু কোরবানি দেব।’

অভিনেত্রী আরও বলেন, ‘শুরুতেই সিদ্ধান্ত নিয়েছিলাম প্রতি বছর একটি করে কোরবানি বাড়াব। সে মোতাবেকই কোরবানি দিচ্ছি।
এফডিসিকে আমার দ্বিতীয় পরিবার মনে করি। যত দিন বেঁচে থাকবো এফডিসিতে কোরবানি দেব।’এর আগে গত বছর করোনা মহামারির মধ্যেও পাঁচটি গরু কোরবানি দেন পরী।

প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে তিনি কোরবানি দেওয়া শুরু করেন। প্রথম বছর তিনি একটি গরু কোরবানি দেন। এরপরের বছর দেন দুটি।

আর এবারের ঈদুল  আজহায় এফডিসিতে ছয়টি গরু কোরবানি দেবার কথা জানিয়েছেন। কোরবানির মাংস নিজে দাঁড়িয়ে অসচ্ছল শিল্পী ও কলাকুশলীদের হাতে তুলে দেন জনপ্রিয় এই এ নায়িকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

ঈদুল আজহায় ৬টি গরু কোরবানি দেবেন: পরীমণি

আপডেট টাইম : ০৬:৪৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১