ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিয়ের ৩ মাস পর মা হলেন দিয়া মির্জা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
  • ২৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউড নায়িকা ও বিউটি কুইন দিয়া মির্জা মা হয়েছেন। বিয়ের ৩ মাস পর মা হলেন এই নায়িকা।

দিয়ার জীবনটা এমন! বিয়ের কিছুদিন না যেতেই তার বেবি বাম্পের ছবি সামনে আসে। এ নিয়ে বিতর্কের মধ্যে নায়িকা সাফ জানিয়ে দেন অন্ত:সত্ত্বা হওয়ার পরই বিয়ে করেছেন।

এবার সন্তান হওয়ার পরও রহস্য লুকিয়ে রাখেন দিয়া। গত ১৪ মে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেন। দু মাস পর আজ জানালেন সন্তান পৃথিবীর আলো দেখার খবর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্তানের হাতের ছবি পোস্ট করে দিয়া ও তার স্বামী বৈভব রেখি জানিয়েছেন, তাদের সন্তানের নাম রাখা হয়েছে অব্যয়ন আজাদ রেখি।

এ দম্পতি জানান, তাদের সন্তান সময়ের আগেই পৃথিবীতে এসেছে। এ কারণে নবজাতককে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল দীর্ঘদিন।

অন্তঃসত্ত্বা থাকাকালে দিয়া মির্জা নানা জটিলতায় ভুগেছিলেন। এমনকি তীব্র ব্যাকটেরিয়া সংক্রমণও হয়েছিল। সবশেষে নিরাপদে সন্তান প্রসব করেন এ নায়িকা। এটি দিয়ার প্রথম সন্তান।

চলতি বছরের ১৫ ফ্রেব্রুয়ারি ভারতের মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাসভবনের বাগিচায় প্রেমিক বৈভব রেখির সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন দিয়া মির্জা। এটি দিয়ার দ্বিতীয় বিয়ে। দিয়ার স্বামী বৈভব রেখি পেশায় ব্যবসায়ী। তাদের এক বছরের প্রেমের সম্পর্ক ছিল।

বৈভব-দিয়ার বিয়ে নিয়ে কম জল ঘোলা হয়নি। বিয়ের পরই দিয়ার অন্ত:সত্ত্বা হওয়ার দৃশ্য চোখে পড়ে নেজিটেনদের। বিষয়টি নিয়ে বেশ কয়েকদিন ফেসবুক ইনস্টাগ্রামে মাতামাতি হয়। পরে দিয়া জানিয়ে দেন, তার অন্ত:সত্ত্বা হওয়ার খবর মিথ্য নয়।

২০১৪ সালে সাহিল সংঘ নামের এক ব্যবসায়ীর সঙ্গে ঘর বেঁধেছিলেন দিয়া। তার আগে প্রায় ছয় বছর চুটিয়ে প্রেম করেছিলেন দুজন। সব মিলিয়ে দীর্ঘ ১১ বছরের সম্পর্কের যবনিকা হয়েছিল তাদের। ২০১৯ সালের ১ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়া জানিয়ে দেন, দীর্ঘ ১১ বছরের সম্পর্কের ইতির কথা। বিচ্ছেদের সিদ্ধান্ত হয় উভয়ের সম্মতিতে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বিয়ের ৩ মাস পর মা হলেন দিয়া মির্জা

আপডেট টাইম : ০২:২৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১