ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

ঈদে ‘দেখলে তোরে’ নিয়ে আসছেন কর্ণিয়া-আলভি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
  • ২৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ এবার একসঙ্গে একটি গান নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে হাজির হচ্ছেন এ প্রজন্মের সংগীতশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া ও আলভী। গানটির শিরোনাম ‘দেখলে তোরে’। মেহেদী হাসান লিমনের কথায় এর সুর করেছেন ইয়াসিন হোসেন নিরু। আর সংগীতায়োজন করেছেন আলভী আল বিরুনী।

কণ্ঠশিল্পী কর্ণিয়া বলেন, ‘ঈদের আনন্দ বাড়িয়ে দিতে নতুন গান প্রকাশ করছি। একেবারেই ড্যান্স নম্বর বলতে যা বোঝায়, এটি তেমন একটি গান। শুনলে নাচতে ইচ্ছে করবে। লকডাউনের আগে আমরা দুদিনের প্রস্তুতিতেই মিউজিক ভিডিওর কাজ শেষ করেছি। সব পরিশ্রম সার্থক হবে, যদি গানটি ভক্ত-দর্শকের ভালো লাগে।’

আলভির সঙ্গে কাজ প্রসঙ্গে কর্ণিয়া আরও বলেন, ‘আলভি এখনও সেভাবে সর্বমহলে পরিচিত হয়নি ঠিকই, কিন্তু সে তরুণ প্রজন্মের মধ্যে খুব মেধাবী একজন মিউজিশিয়ান। নাটকের গানে দারুণ ব্যস্ত। তরুণ শিল্পী শেখ সাদীর বেশির ভাগ গানই তার কম্পোজিশন করা।’

গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাকিব আহমেদ। কোরিওগ্রাফি করেছেন খালেদ মাহমুদ। মিউজিক ভিডিওতে কর্ণিয়া ও আলভী পারফর্মও করছেন। আসছে পবিত্র ঈদুল আজহায় ‘দেখলে তোরে’ গানের মিউজিক ভিডিও প্রকাশিত হবে কর্ণিয়ার ইউটিউব চ্যানেলে।

কর্ণিয়া ২০১২ সালে একটি বেসরকারি টেলিভিশনের গানভিত্তিক শো ‘পাওয়ার ভয়েস’-এ অংশগ্রহণ করে রানার্সআপ হন। সেই থেকে প্রচারের আলোয় তিনি। অনেক মিক্স অ্যালবামে প্রকাশিত হয়েছে তাঁর গান। বেশ কিছু চলচ্চিত্রেও গেয়েছেন। নিয়মিত স্টেজ শোও করে চলেছেন এ রূপসী গায়িকা।

অন্যদিকে ২০১৫ সালে সংগীতে হাতেখড়ি আল বেরুনি আলভীর। সেটা ছিল নিতান্তই শখের বসে। তার মাত্র তিন বছর পরই সংগীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। বর্তমানে নিয়মিতই কাজ করে যাচ্ছেন এই তরুণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

ঈদে ‘দেখলে তোরে’ নিয়ে আসছেন কর্ণিয়া-আলভি

আপডেট টাইম : ০৩:৩১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১